AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: গাড়ির মাথা চাপড়াল পুলিশ, বাজানো হল হর্ন, অভিযুক্ত সিভিকের কণ্ঠরোধের চেষ্টা?

RG Kar Case: এই ঘটনায় আবারও ফিরছে কুণাল ঘোষের স্মৃতি। সারদা কাণ্ডে জেলে থাকাকালীন কুণাল ঘোষকে ঠিক একইভাবে প্রিজন ভ্যান থেকে অভিযোগ জানাতে দেখা গিয়েছিল। আর তারপর কুণাল ঘোষ যাতে বিশেষ কিছু বলতে না পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ।

RG Kar Case: গাড়ির মাথা চাপড়াল পুলিশ, বাজানো হল হর্ন, অভিযুক্ত সিভিকের কণ্ঠরোধের চেষ্টা?
গাড়ি চাপড়াচ্ছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 18, 2024 | 5:06 PM
Share

কলকাতা: প্রিজন ভ্যান থেকে চিৎকার করে অভিযোগ করতে শোনা গিয়েছে, আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। কখনও প্রাক্তন পুলিশ কমিশনারের নাম নিয়ে সরব হয়েছেন। কখনও অভিযোগ তুলেছেন তাঁর নিজের ডিপার্টমেন্টের বিরুদ্ধে। তারপর আদালতে তোলার সময় অভিযুক্তের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিতে দেখা গিয়েছে। কালো কাচের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। আর এবার দেখা গেল আরও এক অদ্ভুত ছবি। গাড়ির মাথা চাপড়াচ্ছে পুলিশ!

সোমবার যখন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে শিয়ালদহ কোর্টে নিয়ে যাওয়া হয় আদালতে, তখন তিনি নামার সময় পুলিশকে দেখা যায় গাড়ির মাথায় সজোরে চাপড়াতে। বেশ কিছুক্ষণ ধরে হাত দিয়ে গাড়ির মাথায় শব্দ করতে থাকেন তাঁরা। সেখানেই শেষ নয়, একটানা হর্ন বাজাতেও শোনা যায় ওই গাড়িতে। প্রশ্ন উঠেছে, অভিযুক্তের কন্ঠরোধ করতেই কি এভাবে শব্দ করা হল?

এই ঘটনায় আবারও ফিরছে কুণাল ঘোষের স্মৃতি। সারদা কাণ্ডে জেলে থাকাকালীন কুণাল ঘোষকে ঠিক একইভাবে প্রিজন ভ্যান থেকে অভিযোগ জানাতে দেখা গিয়েছিল। আর তারপর কুণাল ঘোষ যাতে বিশেষ কিছু বলতে না পারেন, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল পুলিশ। একইভাবে আরজি কর কাণ্ডেও একই ছবি। তবে কুণালকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হত, আর এ ক্ষেত্রে অভিযুক্তকে কালো কাচের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

চার্জ গঠনের পর শিয়ালদহ কোর্টে প্রতিদিন শুনানি হচ্ছে আরজি কর মামলার। প্রতিদিনই প্রেসিডেন্সি জেল থেকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অভিযুক্ত সিভিককে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?