AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aftab Ansari: আনসারির সেল থেকে ডিজিটাল ডিভাইস কীভাবে? তদন্তে এবার কলকাতা পুলিশের STF

Aftab Ansari Cell Digital Devices: আফতাব আনসারির কাছ থেকে দুটো স্মার্ট মোবাইল, একটি আইফোন উদ্ধার হয়। এছাড়াও মেলে রাউটার, পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার। পাওয়া গিয়েছে টাকাও। কোথা থেকে এসব এল, তা জানতে অভিযোগ দায়ের হয়।  জেলে বসে কোন ষড়যন্ত্র চালানো হচ্ছিল, কার সঙ্গে দেখা করতেন আফতাব আনসারি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Aftab Ansari: আনসারির সেল থেকে ডিজিটাল ডিভাইস কীভাবে? তদন্তে এবার কলকাতা পুলিশের STF
আফতাব আনসারির সেলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2026 | 11:33 PM
Share

কলকাতা: প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেল থেকে ডিজিট্যাল ডিভাইস উদ্ধার। সেই মামলার তদন্তভার নিচ্ছে কলকাতা পুলিশের STF। গত ২৩ অগাস্ট আনসারির সেল থেকে উদ্ধার হয় বিপুল ইলেকট্রনিক্স ডিভাইস। উদ্ধার হয় মোবাইল ফোন, পেন ড্রাইভ, রাউটার ও নগদ টাকা। ২৮ অগাস্ট হেস্টিংস থানায় এফআইআর দায়ের হয়। এবার সেই মামলার তদন্তভার হাতে নিল এসটিএফ।

আফতাব আনসারির কাছ থেকে দুটো স্মার্ট মোবাইল, একটি আইফোন উদ্ধার হয়। এছাড়াও মেলে রাউটার, পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার। পাওয়া গিয়েছে টাকাও। কোথা থেকে এসব এল, তা জানতে অভিযোগ দায়ের হয়।  জেলে বসে কোন ষড়যন্ত্র চালানো হচ্ছিল, কার সঙ্গে দেখা করতেন আফতাব আনসারি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন তথ্যকেন্দ্রে হামলা এবং খাদিমকর্তা অপহরণে মূলচক্রী আফতাব। প্রথম থেকেই ‘হাই সিকিউরিটি ইনমেট’ হিসাবে তাকে গণ্য করা হয়েছে। প্রেসিডেন্সি সংশোধনাগারের ১/২২ ওয়ার্ডের ১৪ নম্বর সেলে কড়া নজরদারির মধ্যে তাকে রাখা হয়। ওয়ার্ডে শুধু একা আফতাব নন, আরও ‘হাই প্রোফাইল’ মামলার অভিযুক্তেরাও রয়েছে। গতিবিধির উপর নজর রাখতে প্রেসিডেন্সি জেলে সেলে ছ’টি ক্যামেরা বসানো রয়েছে। তারপরও কীভাবে এত ডিভাইস ওর হাতে এসে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Follow Us