AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Recruitment: অরুণ তালিকা দিতেন ‘কালীঘাটের কাকু’কে, সেই তালিকা থেকেই ৫০ জনের বেশি চাকরি! CBI-এর চার্জশিটে উল্লেখ এই অরুণ কে?

Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র,  তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে।  চার্জশিটে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই।

Primary Recruitment: অরুণ তালিকা দিতেন 'কালীঘাটের কাকু'কে,  সেই তালিকা থেকেই ৫০ জনের বেশি চাকরি! CBI-এর চার্জশিটে উল্লেখ এই অরুণ কে?
কালীঘাটের কাকুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 21, 2025 | 9:12 PM
Share

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করল সিবিআই। আর তাতে উঠে এল বিজেপি নেতা অরুণ হাজরার নাম। সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে, অরুণ হাজরা অযোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ ভদ্রকে দিতেন। অরুণের দেওয়া তালিকা থেকে ৫০ জনেরও বেশি চাকরি হয়েছে। আর সেক্ষেত্রে মাথা পিছু ৫ থেকে ৮ লক্ষ টাকা নিতেন অরুণ।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র,  তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও নাম রয়েছে।  চার্জশিটে ২০১ ধারা অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের ধারা যোগ করেছে সিবিআই। ১১ জন সাক্ষীর গোপন জমানবন্দি নেওয়ার আবেদন করেছে সিবিআই। জালিয়াতি, প্রতারণা, দুর্নীতিদমন আইন ও তথ্য প্রযুক্তি আইনে চার্জশিটা দেওয়া হয়েছে।

চার্জশিটে আগে ‘কাকু’ ও শান্তনুর নাম থাকলেও অরুণ হাজরার নাম এই প্রথমবার সামনে এল। এবার প্রশ্ন কে এই অরুণ হাজরা? জানা যাচ্ছে, অরুণ হাজরা উত্তর কলকাতার বিজেপি নেতা। আগে তিনি কংগ্রেস করতেন। তারপরে কিছুদিন তৃণমূল, পরে তিনি তাপস রায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যে চাকরির সুপারিশ গিয়েছিল, তাতেও উঠে এসেছিল বিজেপি নেতার নাম। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফ বক্তব্য, “বিজেপি নেতার নাম জড়িয়েছে, বিজেপিই উত্তর দেবে।” অন্যদিকে, এই অরুণ হাজরাকে ফোন করা হলে, তিনি ফোন তোলেননি।

Follow Us
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
সমর্থনে ভোট দিলেন ২৯৮ জন, তবু কেন পাশ হল না কেন্দ্রের আনা বিল?
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্র কী কী দিয়েছে? পুরুলিয়ার সভায় হিসেব দিলেন শুভেন্দু
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
কেন্দ্রীয় বাহিনীর 'অপারেশন অল আউট', কী বার্তা দিল ভোটারদের?
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতর হানা দিতেই বড় অভিযোগ তৃণমূলের
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে 'মুখতোড় জবাব' মমতার, কী বললেন?
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
প্রচারে মহিলাদের বিক্ষোভের মুখে BJP প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
'রেকর্ড করে রাখুন, ১৭৭-এর নিচে বিজেপি নামবে না', হুঙ্কার শুভেন্দুর
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
বিজেপি প্রার্থীর গাড়িতে 'হামলা', 'ভাঙচুর'! চোপড়ায় উত্তেজনা
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়