AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Protest: ‘এডিট করা ফুটেজ…’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চাকরিহারাদের

Kasba Protest: বুধবার দুপুরে কসবায় পুলিশের বিরুদ্ধে লাঠিপেটা করার, এমনকী লাথি পর্যন্ত মারার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই ঘটনায় পুলিশ কমিশনার বিবৃতি দিয়েছেন। পরে একটি ফুটেজও প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে।

Kasba Protest: 'এডিট করা ফুটেজ...', পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চাকরিহারাদের
কসবা-কাণ্ডের ফুটেজ প্রকাশ করেছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 10:38 PM
Share

কলকাতা: দিনভর সংবাদমাধ্যমে দেখা গিয়েছে পুলিশের লাঠিপেটা করার ছবি। কীভাবে পুলিশ ছুটে গিয়ে এক বিক্ষোভকারীকে লাথি মারছে, সেই ছবিও দেখা গিয়েছে। চাকরিহারার শিক্ষক-শিক্ষাকর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তাদের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন চাকরিহারা প্রার্থীরা।

বুধবার কসবার ডিআই অফিসে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। পুলিশ কমিশনার মনোজ ভার্মার দাবি, মৃদু লাঠিচার্জ করা হয়েছে। পুরো ঘটনা নিয়ে কলকাতা পুলিশের এক্স মাধ্যমে একটি পোস্টও করা হয়েছে।

এক্স মাধ্যমে একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হয়েছে। এক পুলিশকর্মীকে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে। আর তারপরই বাইরের বিক্ষোভের ফুটেজ। ওই ভিডিয়ো ফেক বলে দাবি চাকরিহারাদের।

‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর তরফ থেকে এদিন এক প্রতিনিধি বলেন, “ওটা আজকের কোনও ফুটেজ নয়। অন্য কোনওদিনের ফুটেজ। এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে। ফেক ফুটেজ। দেখা যাচ্ছে, প্রথমের অংশটা কাট করে সেকেন্ডে বদলে অন্য ফুটেজ দেওয়া হয়েছে।” বিক্ষোভকারীদের দাবি, একদিকে পুলিশ লাঠি দিয়ে মেরেছে, অন্যদিকে, সেই ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?