AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Weather Update: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস, মাঝ রাত থেকেই বৃষ্টি, আজ কোন-কোন জেলা ভিজবে?

West bengal Weather: আলিপুর আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাস্প ঢুকছে। অপরদিকে, অপরদিকে উত্তুরে হাওয়া চলে যেতেও শুরু করেছে। এই আবহে দুই বাতাসের সংঘর্ষে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়েছে।

Latest Weather Update: অক্ষরে-অক্ষরে মিলল পূর্বাভাস, মাঝ রাত থেকেই বৃষ্টি, আজ কোন-কোন জেলা ভিজবে?
আবহাওয়ার লেটেস্ট আপডেট কী?Image Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Feb 24, 2026 | 8:48 AM
Share

কলকাতা: বাংলায় হাওয়ার পরিবর্তন। কয়েকদিন আগে পর্যন্ত শুকনো হাওয়া বইছিল, আর এখন বাতাসে আর্দ্রতা। সঙ্গে আবার বছরের প্রথম বৃষ্টি। আলিপুর আবহাওয়া আগেই বলেছিল বৃষ্টি হবে। আর সেই পূর্বাভাসই হল সত্যি। মঙ্গলবার ভোর রাত থেকে কলকাতা সহ জেলায়-জেলায় শুরু হয়েছে বৃষ্টি।

কেন হচ্ছে এই বৃষ্টি?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ ভারত লাগোয়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। আর এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাস্প ঢুকছে। অপরদিকে, অপরদিকে উত্তুরে হাওয়া চলে যেতেও শুরু করেছে। এই আবহে দুই বাতাসের সংঘর্ষে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। সেই কারণেই বৃষ্টি হচ্ছে।

কোথায়-কোথায় বৃষ্টি হয়েছে?

গতকাল মধ্যরাত থেকে কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ৬.৯ মিমি বৃষ্টি কলকাতায় এখনও (মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত) পর্যন্ত। আরও বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে।

আজ কোথায়-কোথায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হতে পারে কলকাতা,হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়িতে। এছাড়া নদিয়া ও পূর্ব বর্ধমানেও বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। তবে, তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার কলকাতা তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রির কাছাকাছি থাকবে। বুধবার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

Follow Us
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভোটে প্রচারের ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র?
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
ভাতারে দেওয়াল লিখন ঘিরে উত্তেজনা, সংঘর্ষে জখম কয়েকজন
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
কালিয়াচককাণ্ডে চলছে ধরপাকড়, কী কী অভিযোগ?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
ছাড় পেল না কেন্দ্রীয় বাহিনীও, কী চলছে সাঁইথিয়ায়?
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কড়া কমিশন, ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
কলকাতার নগরপালের প্রশ্নের মুখে কালীঘাট থানার ওসি, কেন?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে কমিশনে কী অভিযোগ বিজেপির?
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
'প্রার্থী পদই প্রত্যাহার করে নেব, যদি...', চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
বিহারে যে দল গো-হারা, সেই দল বাংলায় এসেছে ছাপ ফেলতে?
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার
সোনা, টাকা-পয়সা নয়, হাসনাবাদে রান্নাঘর থেকে লোপাট জোড়া সিলিন্ডার