AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: তিলোত্তমার কিডনি-লিভার থেকে নমুনা সত্যিই বদলে ফেলা হয়েছিল? সেই চিঠি যাচ্ছে CBI-এর হাতে

RG Kar Case-CBI Investigation: চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরার যে নমুনা নেওয়া হয়েছিল,  তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলি থেকে নমুনা নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কি না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না।

RG Kar Case: তিলোত্তমার কিডনি-লিভার থেকে নমুনা সত্যিই বদলে ফেলা হয়েছিল? সেই চিঠি যাচ্ছে CBI-এর হাতে
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 10:15 PM
Share

কলকাতা: তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআইকে নয়া নির্দেশ শিয়ালদহ আদালতের (Sealdah Court)। সম্প্রতি একটি চিঠির ভিত্তিতে আরজি কর মামলায় (RG Kar Case) নতুন অভিযোগ সামনে আসে। তার ভিত্তিতেই নতুন করে তদন্তের নির্দেশ আদালতের। তিলোত্তমার বাবার কাছে আসা প্রাক্তন ফরেন্সিক অফিসারের চিঠি সিবিআই দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শিয়ালদহ আদালতের জিআরও (GRO)-কে নির্দেশ দেওয়া হয়েছে, চিঠির আসল কপি সিবিআই-কে পাঠাতে হবে। আবেদনকারী তিলোত্তমার পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, “তদন্তের স্বার্থেই সিবিআই-কে চিঠিটি পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

দিনকয়েক আগে তিলোত্তমার বাবার কাছে প্রাক্তন ফরেন্সিক আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি চিঠি পাঠান। সেখানে গুরুতর অভিযোগ তোলা হয়। জানানো হয়, যে তিলোত্তমার ভিসেরার নমুনা নষ্ট করা হয়েছে রাজ্য ফরেনসিক দফতরেই। ফরেন্সিকের তিন আধিকারিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই নমুনা নষ্ট করেছেন বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

ওই চিঠির কপি সহ আদালতের দ্বারস্থ হয়েছিল তিলোত্তমার পরিবার। চিঠিতে করা গুরুতর অভিযোগের তদন্ত চেয়ে আবেদন করে পরিবার। TV9 বাংলা প্রথম ওই চিঠির কপি দেখিয়ে গুরুতর অভিযোগের খবর সামনে নিয়ে আসে। এবার সেই চিঠি নিয়েও তদন্ত শুরু করার পথে সিবিআই।

চিঠিতে ঠিক কী বলা হয়?

চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরার যে নমুনা নেওয়া হয়েছিল,  তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলি থেকে নমুনা নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কি না, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কি না। চিঠিতে অভিযোগ করা হয়, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পেল গিয়েছে, সেটাও বদলে ফেলা হয়েছে। চিঠিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ রয়েছে।

Whatsapp Image 2026 07 02 At 10.51.57 Am 1 1024x1020
Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?