AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ, রথযাত্রার জন্য বড় অ্যালার্ট! এই জেলাগুলি তুমুল বৃষ্টিতে ভাসবে…

Depression in Bay of Bengal: উপকূলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ভারী বৃষ্টি তো আছেই। নিম্নচাপের জন্যই আগামী ১৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

West Bengal Weather Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ফুঁসছে নিম্নচাপ, রথযাত্রার জন্য বড় অ্যালার্ট! এই জেলাগুলি তুমুল বৃষ্টিতে ভাসবে...
আকাশ ঘনিয়ে আসছে দুর্যোগ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 11:05 AM
Share

কলকাতা: এক নিম্নচাপের ফাঁড়া কাটতে না কাটতেই জন্ম নিল আরেক নিম্নচাপ (Depression)। নতুন নিম্নচাপের জেরে বাংলা জুড়ে বাড়বে বৃষ্টি (Rainfall)। আগামিকাল, রথযাত্রায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। কোথায় কোথায় বৃষ্টি হবে?

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে এই মরশুমের দ্বিতীয় নিম্নচাপের জন্ম হয়েছে। বাংলা-ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ।  বাংলা-ওড়িশা হয়েই স্থলভাগে ঢুকবে নিম্নচাপ। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের বৃষ্টিতে চাষে সুরাহা হলেও, নিচু এলাকায় জল জমার আশঙ্কা তৈরি হয়েছে। আজ, বুধবার উপকূল ও লাগোয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামিকাল, রথযাত্রার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুর। 

উপকূলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে বলেই সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ভারী বৃষ্টি তো আছেই। নিম্নচাপের জন্যই আগামী ১৯ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ রথযাত্রায় প্রবল বৃষ্টি হলেও, উল্টো রথে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি।

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতেই, রবিবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবি-সোম উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা