AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata medical college: কলকাতা মেডিক্যালে নির্মল পা দিতেই উঠল চোর-চোর স্লোগান, ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে ভাষণ ছেড়েই বেরিয়ে গেলেন TMC বিধায়ক

Kolkata medical college: এক সময় এই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাজি। সেই সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্রদের একটা বড় অংশের অভিযোগ, তিনি বাকিদের নম্বর কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ।

Kolkata medical college: কলকাতা মেডিক্যালে নির্মল পা দিতেই উঠল চোর-চোর স্লোগান, ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে ভাষণ ছেড়েই বেরিয়ে গেলেন TMC বিধায়ক
নির্মলকে দেখেই গোব্যাকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 28, 2026 | 2:04 PM
Share

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে বিক্ষোভের মুখে নির্মল মাজি। মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল বিধায়ক তথা এ রাজ্যের শাসকদলের চিকিৎসক সংগঠনের নেতার বিরুদ্ধে উঠল চোর স্লোগান। এমনকী, গো-ব্যাক স্লোগানও দেওয়া হল। শেষে নিজের বক্তব্য শেষ না করেই বেরিয়ে গেলেন সেখান থেকে।

এক সময় এই কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল মাজি। সেই সময়ও তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন। ছাত্রদের একটা বড় অংশের অভিযোগ, তিনি বাকিদের নম্বর কেটে দেওয়ার জন্য নির্দেশ দিতেন। পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন বলেও অভিযোগ। একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এমনকী, সেখানে থাকা হস্টেলেও ঢুকতে পারেনি নির্মল। তাই এটা নতুন কোনও ঘটনা নয়।

কলকাতা মেডিক্যাল কলেজে ঢুকলেই ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। জানা যাচ্ছে, এ দিন সকাল দশটার খানিক পরেই নির্মল পৌঁছন সেখানে। আর কলেজের গেটে পা দিতেই শুরু হয় স্লোগানিং। এরপর অডিটোরিয়ামের মঞ্চে উঠতেই তারপর ফের বিক্ষোভ হয়। এরপর বিক্ষোভ দেখাতে দেখাতে মঞ্চ থেকে নামিয়ে একেবারে গেটের বাইরে বের করে দেওয়া হয়। এ দিন, বিক্ষোভরত পড়ুয়াদের বলতে শোনা যায়, “নির্মল মাজিকে স্বাগত জানাতে পারছি না…। গো ব্যাক..গো ব্যাক…। নির্মল মাজি হায় হায়… নির্মল মাজি ধিক্কার…ধিক্কার…।”

Follow Us
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
SIR: প্রথম দফায় ভোটটা দিতে পারবেন তো? আজই বেরচ্ছে লিস্ট
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
'আর বাংলায় থাকতে পারব না...', মিঠুনের মুখে 'বড় ষড়যন্ত্রে'র কথা
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
ধরা পড়লেই সোজা শ্রীঘরে, ভোটের মুখে নজিরবিহীন নির্দেশ
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
মাঝ সমুদ্রে 'যুদ্ধ', পরপর হামলা, আমেরিকাকে 'জলদস্যু' বলল ইরান
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?