West Bengal News Highlisghts: ইন্দ্রনীল-চন্দ্রিমা-মদন-মালা, মমতার ধর্নায় হাজির ক’টা অভিষেকের লোক?
Today News Live Updates: দুই বিধায়ককে বহিষ্কার করার পর তৃণমূলের ভাঙন নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে ধর্নায় বসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের নোটিস দিয়েছে সিআইডি। ৭ দিন সময় দেওয়া হয়েছে তাঁকে।

আজ ফের জনতার দরবারে সাধারণ মানুষের সমস্যার কথা শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ভিড় বাড়ছে। কেউ বেতন পাচ্ছেন না, কারও চাকরি জোটেনি, এমনই অনেক সমস্যা নিয়ে লাইনে দাঁড়িয়েছেন মানুষজন। মঙ্গলবারই ধর্নায় বসার কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মাত্র ২ ঘণ্টার জন্য তাঁকে ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়েছে।
LIVE NEWS & UPDATES
-
ময়দানে পালাবদল হতেই রঙ বদলের চেষ্টা মমতার ভাইয়ের?
মাঠে টিকে থাকতে সামনে এবার বাবুনের ক্রীড়াপ্রেমী ফর্মুলা। অরূপের সঙ্গে বনিবনা হতো না, নিশীথের সঙ্গে কাজ করতে চাই। ২০১৩ সাল থেকেই আমি কোণঠাসা। যন্ত্রণা কেউ বোঝেনি। টিভি৯ বাংলায় মুখ খুলে এভাবেই শিবির বদলের ইঙ্গিত বাবুনের। কিন্তু সত্যিই কী মমতার আমলে কোণঠাসা ছিলেন মমতারই ভাই? জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে।
-
অরূপকে ডেকে পাঠালো পুলিশ
- পুলিশের দ্বারস্থ হয়েছিলেন শতদ্রু দত্ত। আগেই রুজু হয়েছিল এফআইআর। এবার মেসিকাণ্ডে আরও চাপ বাড়ল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর।
- ৫ জুন অরূপকে তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেলা ১২টার মধ্যে তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার তিনি হাজিরা দেন কিনা।
-
-
Surendranath College: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে লক্ষ লক্ষ টাকা, এল কোথা থেকে?
- বছর চারেক আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আবার রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতার পাটখেত থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা ভর্তি টাকা।
- এবার টাকার পাহাড় কলেজের ইউনিয়ন রুমে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে পাওয়া গেল লক্ষ লক্ষ উই ধরা টাকা।
- কলেজের ইউনিয়ন রুম থেকে দুই ব্যাগ ভর্তি উইয়ে খাওয়া টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে।
- তৃণমূলকে নিশানা করে কলেজের তৃণমূল ছাত্রনেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।
বিস্তারিত পড়ুন: লাখ লাখ টাকা সুরেন্দ্রনাথ কলেজে, শেষে খেল কিনা উইয়ে
-
TMC: ব্যান হবে ঘাসফুল প্রতীক?
বিধানসভায় বিরোধী দলের আসনে এখনও বসলেনই না তৃণমূল বিধায়করা। তার আগেই বহিষ্কৃত হয়ে গেলেন দুই বিধায়ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা সমান্তরাল একটি অক্ষরেখা তৈরি করেছে। আপাতত এই অক্ষরেখা ঘিরে বেষ্টিত হতে শুরু করেছেন বিক্ষুব্ধ তৃণমূলীরা। তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ জারি করেছেন ৫০ বিধায়ক। রীতিমতো অস্তিত্বহীনতায় ভুগছে তৃণমূল! এই নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তাঁর সাফ কথা, ‘তৃণমূলের প্রতীকটাই ব্যান করে দেওয়া উচিত।’
বিস্তারিত পড়ুন: ‘ঘাসফুল’ প্রতীকটাই ব্যান হয়ে যাবে? মুষলপর্বে বড় বিপর্যয়ের মুখে তৃণমূল
-
Ritabrata Banerjee: ঋতব্রতর ঝালমুড়ি পর্ব
ছাব্বিশের নির্বাচনের আগে ঝাড়গ্রামে সভার পর রাস্তার দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়ে ট্রেন্ড সেট করেছিলেন। ছুঁয়ে গিয়েছিলেন বাঙালি আবেগ। মমতার খোঁচায় উত্তর দিয়েছিলেন, “আমি ঝালমুড়ি খেয়েছিলাম, ঝাল লাগল অন্যের।” ভিনরাজ্যের তকমা ঝেড়ে মিশেছিলেন বাঙালি আবেগে। আর তাতেই কুপোকাত তৃণমূল। এবার মুষলপর্বে বিপর্যস্ত তৃণমূল। তৃণমূল অন্দরেই সমান্তরাল দুটি অক্ষরেখা। তারই মাঝে সই জাল নিয়ে ঋতব্রত-পর্ব! এবার ঋতব্রত তৃণমূলের এই জমানায় তৈরি করলেন মুড়ি-পর্ব! কী এই মুড়ি পর্ব?
বিস্তারিত পড়ুন: মোদীর ঝালমুড়িতেই ক্ষমতাহারা তৃণমূল, এবার ঋতব্রতও মুড়ি খাচ্ছেন, কী হবে মমতার?
-
-
বিধানসভায় তাপসের মুখোমুখি কুণাল
বিধানসভায় একটি চিঠি জমা দিতে এসেছিলেন মন্ত্রী তাপস রায়। তখন বিধানসভাতে ছিলেন কুণাল ঘোষও। বিধানসভার অলিন্দে কুনাল ঘোষের সামনেই পড়ে যান তাপস রায়। মুখ ঘুরিয়ে না চলে গিয়ে কথা বলেন তাঁরা। কুণাল তখন তাপস রায়কে জানান, “আমাদের ওয়াই চ্যানেলে অনুমতি দেওয়া হয়নি।”
বিস্তারিত পড়ুন: বিধানসভায় তাপসের মুখোমুখি! ছন্নছাড়া তৃণমূলের অস্বিত্ব রক্ষায় কী আবদার করলেন কুণাল?
-
Mamata Banerjee: ১০ বিধায়ককেও দেখা যাচ্ছে না মমতার পাশে
- আগে যখনই দলনেত্রী ধর্নায় বসেছেন, তখনই ছুটে এসেছেন দলের বিধায়ক-সাংসদরা। ভোটের মাস কয়েক আগেই এসআইআর-এর বিরোধিতায় যখন প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিল তৃণমূল, তখনও সব নেতা-নেত্রীদের দেখা যায় সেখানে। ক্ষমতা চলে গিয়েছে ঠিকই।
- এখনও তৃণমূলের হাতে ৭৮ জন (দুজনকে সদ্য বহিষ্কার কর হয়েছে) বিধায়ক রয়েছেন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে রয়েছেন ৪১ জন সাংসদ। অথচ ধর্না মঞ্চে, মমতার পাশে দেখা যাচ্ছে মাত্র ৫ সাংসদ আর গুটিকয়েক বিধায়ককে।
-
Sanat Dey: নৈহাটিতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ডিম বৃষ্টি
- রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা-নেত্রীদের ঘিরে ‘চোর চোর’ স্লোগান। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গিয়েছে।
- কিন্তু, শনিবার থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে ডিম ছোড়া। চারদিন আগে সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নিগৃহীত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
- এবার জনরোষের মুখে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। তাঁকেও লক্ষ্য করে উড়ে এল একের পর এক ডিম।
বিস্তারিত পড়ুন: এসেছিলেন হেলমেট পরে, আবারও ডিম বৃষ্টির মুখে তৃণমূলের বড় নেতা
-
Mamata Banerjee Dharna: মমতার ধর্নামঞ্চে কারা কারা হাজির
- ওয়াই চ্যানেলের কাছে বাস স্ট্যান্ডে অস্থায়ী ধর্না মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানেই বসছেন নেতা-নেত্রীরা।
- এখনও পর্যন্ত নেত্রীর পাশে থাকতে দেখা যাচ্ছে, ইন্দ্রনীল সেন, মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব, ডেরেক ও ব্রায়েন, কৃষ্ণা চক্রবর্তী।
- বেশ কয়েকজন কাউন্সিলরকেও দেখা যাচ্ছে ধর্না মঞ্চের কাছে। মিছিল নিয়ে এসেছেন স্বপন সমাদ্দার
-
Mamata Banerjee Dharna: ধর্নায় বসতে চলেছেন মমতা
- ধর্নায় বসতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় বাড়ি থেকে বেরিয়েছেন তিনি।
- নেত্রীর সঙ্গে গাড়িতে রয়েছেন দোলা সেন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
- কোথায় বসবেন, তা নিয়ে জটিলতা রয়েছে। ওয়াই চ্যানেলে বসার অনুমতি দিয়েছে পুলিশ।
-
TMC MLA Protest: বিদ্রোহী ৫০ বিধায়কের সই সম্পন্ন
- বিক্ষুব্ধ বিধায়কদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সই সম্পন্ন আজ তালিকা জমা দেওয়ার কথা স্পিকারের কাছে। তবে পিছিয়ে যেতে পারে সেই কর্মসূচি।
- বুধবার চিঠি জমা দেওয়া হতে পারে বিধানসভায়। সূত্রের খবর, এই ৫০ জনের দলনেতা হতে পারেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। এই বিধায়কদের দাবি, ‘আসল তৃণমূল’ হিসেবে বিরোধী দলের স্বীকৃতি চান তাঁরা।
- তাপস রায় বলেন, “তৃণমূল যেভাবে চলছিল, তাতে এটা প্রত্যাশিত ছিল। এটা একেবারেই ওদের দলীয় ব্যাপার। এই নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।”
-
Suvendu Adhikari in Delhi: বিশেষ বৈঠকে আজ দিল্লি যাচ্ছেন শুভেন্দু
- আজ জনতার দরবারের শেষে তারকেশ্বরে পুজো দিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার সেখানে যাচ্ছেন তিনি।
- সেখান থেকেই তিনি সোজা চলে যাবেন কলকাতা বিমানবন্দরে। দিল্লিতে বিশেষ বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবার রাতেই ফিরে আসবেন দিল্লি থেকে।
-
Panchayat Pradhan Death: উদ্ধার পঞ্চায়েত প্রধানের দেহ
- নিজের বাড়ি থেকেই উদ্ধার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ। জাহিদুল হক বৈদ্য নামে ওই নেতার দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার সকালে।
- উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। গত কয়েকদিন ধরে তাঁর বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন। জানা যাচ্ছে, প্রচুর ঋণের বোঝা ছিল তাঁর ঘাড়ে। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
-
Mamata Banerjee Dharna: ২ ঘণ্টার অনুমতি পেয়েছেন মমতা
- মঙ্গলবার সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ধর্মতলার রানি রাসমণি রোডে ধরনায় বসার অনুমতি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সূত্রের খবর, পুলিশ ধরনার রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। মঙ্গলে ধরনার একদিন আগে পুলিশি অনুমতি না মেলায় বড় সমস্যায় তৃণমূল সুপ্রিমো।
- জানা গিয়েছে, পুলিশ রানি রাসমণি রোডে ধরনার অনুমতি দেয়নি। বিকল্প হিসাবে ‘Y’ চ্যানেলে বসার প্রস্তাব দেওয়া হয়েছে পুলিশের তরফে। ২ ঘণ্টার জন্য সেখানে অনুমতি দেওয়া হয়েছে।
- সম্প্রতি কালীঘাটের বৈঠকে বড় অংশের বিধায়কদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো বলেছেন, কেউ না গেলে তিনি একাই বসবেন ধর্নায়।
Published On - Jun 02,2026 8:55 AM
