AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

C V Ananda Bose: মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের: সূত্র

C V Ananda Bose: শপথ-বিতর্কে রাজভবনের সঙ্গে শাসক শিবিরের স্নায়ুর যুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজভবন। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

C V Ananda Bose: মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের: সূত্র
সিভি আনন্দ বোসImage Credit: PTI
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 11:48 PM
Share

কলকাতা: তৃণমূলের দুই ভাবী বিধায়কের শপথগ্রহণ ঘিরে বিতর্ক তুঙ্গে। এসবের মধ্যেই বৃহস্পতিবার নবান্নের বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে… তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে।’ শপথ-বিতর্কে রাজভবনের সঙ্গে শাসক শিবিরের স্নায়ুর যুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজভবন। রাজভবন সূত্রে জানা যাচ্ছে, এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

রাজভবনের সূত্র মারফত জানা যাচ্ছে, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার ভাবনা চিন্তা রয়েছে রাজ্যপাল বোসের। প্রসঙ্গত, শুক্রবার বিকেলেই কুণাল ঘোষ রাজ্যপালকে নিশানা করে বলেছেন, “আমার দলের দুই বিধায়ককে হয়রানি যদি এভাবে চলতে থাকে, সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এই জটিলতার অবসান তিনি না করেন… তাহলে মঙ্গলবার ‘আনটোল্ড স্টোরি অব হোটেল তাজ প্যালেস, নিউ দিল্লি’ সামনে আসবে।” এরপর রাতেই রাজভবন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে আইনি পরামর্শ নেওয়ার কথা ভাবছেন রাজ্যপাল।

উল্লেখ্য, ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার ও বরাহনগরের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ থমকে থাকা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এসবের মধ্যেই এবার রাজ্যপালের বোসের এই আইনি পদক্ষেপের ভাবনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজভবন সূত্রে এও জানা যাচ্ছে, রাজ্যপাল বোস ইতিমধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নিয়েছেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন