AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRFTI Campus: ক্যাম্পেসের গেটে ফিরল গান্ধীর ছবি, মুছে দেওয়ার পর ফের দেওয়াল লিখন SRFTI-এ

SRFTI campus clash: রবিবারের সংঘর্ষে গান্ধীজির ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল। আজ সকালে ফের ক্যাম্পাসের গেটে মহাত্মা গান্ধীর ছবি টাঙালেন ছাত্ররা। গতকাল পুলিশের উপস্থিতিতে দেওয়াল লিখন মুছে দিয়েছিল কর্তৃপক্ষ। সকালে ফের সেখানে দেওয়াল লিখন হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

SRFTI Campus: ক্যাম্পেসের গেটে ফিরল গান্ধীর ছবি, মুছে দেওয়ার পর ফের দেওয়াল লিখন SRFTI-এ
এসআরএফটিআইImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 12:00 PM
Share

কলকাতা: এক সপ্তাহে পরপর দুইবার উত্তাল হয় সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাস। রবিবার হিন্দু জাগরণের মিছিল ক্যাম্পাসের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়েছিল। অভিযোগ, পুলিশি ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসের ভিতর ঢোকার চেষ্টা করেন ওই মিছিলের সদস্যরা। ক্যাম্পাসের ভিতরে জলের বোতল, ইট ছোড়ার অভিযোগ ওঠে। এমনকী, পুলিশের সঙ্গেও মিছিলের সদস্যদের হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। আজ সকালে ঐতিহ্যবাহী ক্যাম্পাসের বাইরে দেখা গেল কড়া পুলিশি নিরাপত্তা। গেটে ফের টাঙানো হল গান্ধীজির ছবি। মুছে দেওয়ার পর ফের দেওয়াল লিখনও করলেন ছাত্ররা।

কী ঘটেছিল গতকাল?

রবিবার বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। অজয়নগর থেকে সেই মিছিল শেষ হয় এসআরএফটিআই-এর সামনে। মিছিলে উপস্থিত জাগরণ মঞ্চের সম্পাদক বলেন,”এখন আর কোনও লাভ লেটার চলবে না। এখন হাত চলবে, পা চলবে। ওরা নকশাল। ওদের লাথি খেতেই হবে।” এরপর ওই মিছিলের সদস্যরা কার্যত পুলিশের ব্যারিকেড সরিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে। দেখা যায়, বন্ধ থাকা গেট রীতিমতো ঠেলে ঢোকার চেষ্টা হয়। অন্যদিকে, ক্যাম্পাসের ভিতর দেখা যায় দাঁড়িয়ে আছেন ছাত্র ও শিক্ষকরা। তাঁদের লক্ষ্য় করে পরপর বোতল ছোড়া হয়। কারও কারও গায়ে ইটের আঘাত লাগে বলেও অভিযোগ। অন্যদিকে, তাঁদের সদস্যরাও আহত হয়েছেন বলে দাবি করে হিন্দু জাগরণ মঞ্চ।

নতুন করে দেওয়াল লিখন

রবিবারের সংঘর্ষে গান্ধীজির ছবি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল। আজ সকালে ফের ক্যাম্পাসের গেটে মহাত্মা গান্ধীর ছবি টাঙালেন ছাত্ররা। গতকাল পুলিশের উপস্থিতিতে দেওয়াল লিখন মুছে দিয়েছিল কর্তৃপক্ষ। সকালে ফের সেখানে দেওয়াল লিখন হয়েছে। একইসঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। আবার যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় তাই গেটের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিকে, ছাত্ররা ভিসির কাছে দাবি জানিয়েছেন, সুরক্ষা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, এর আগের সপ্তাহে রবিবার অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্রদের সংঘর্ষে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও ফিরল একই ছবি।

Follow Us