STF: স্বপ্ন ছিল পাকিস্তান আর্মিতে যোগদানের, চাকরি না হওয়ায় ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল জঙ্গি ইজাজ?
Kolkata: সম্প্রতি SIR প্রক্রিয়ার সময় BLO ডেকেছিল রানাকে। না আসায় ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। ইজাজ রানার পাকিস্তানি পরিচয় জেনে শুনেই থাকে থাকতে দিয়েছিল বলে খবর। ধৃত জঙ্গি ফোর্ট উইলিয়াম ছাড়াও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকাতেও ঘুরেছিল। তারপর সেই ছবি ভিডিয়ো তুলে আইএসআই এজেন্টদের পাঠিয়ে দিয়েছিল।

কলকাতা: বুধবার বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার হয় রানা রউফ ওরফে ওয়াহাব আলম। ধৃতকে জেরা করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা যাচ্ছে, ওয়াহাব পাঁচবার ভারতে এসেছিল। প্রত্যেকবারই তিলজলায় এসে ইজাজের বাড়িতে উঠতো। ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ জানুয়ারি এসেছিল কলকাতায়।
STF সূত্রে জানা যাচ্ছে, ধৃত ইজাজের বাবা যুবের আলমকে নিজের বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানায়। তারপর PAN, আধার কার্ডও বানিয়ে নেয়। বেঙ্গল STF এর জেরায় ধৃত রানা রউফ স্বীকার করেছে, পাকিস্তান আর্মিতে চাকরি করার স্বপ্ন ছিল তার। কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার কারণে চাকরি পায়নি। তবে সে পাকিস্তান আর্মি ও আইএসআই-এর (ISI)-এর সঙ্গে যোগাযোগ তৈরি করে। সেই সূত্রেই নিজে ISI এজেন্ট হয়।
পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছিল রানা। তার আবার কাঠমান্ডুতে ব্যবসা রয়েছে। সেখানেই একটি মসজিদে ইজাজের সঙ্গে পরিচয় হয়। বন্ধুত্ব পাতিয়ে সেখান থেকেই কলকাতায় আসে। প্রথমবার যখন কলকাতায় এসেছিল তখন তার কোনও ভারতীয় পরিচয় পত্র ছিল না। এরপর বিহারে রেক্সল আন্তর্জাতিক সীমান্ত থেকে চোরাপথে ভারতের প্রবেশ করে। যে পাঁচ বার ভারতে এসেছিল প্রত্যেকবার এই পথে ব্যবহার করেছিল। প্রত্যেকবারই ইজাজ তাকে কাঠমান্ডু থেকে ভারতে নিয়ে আসে।
সম্প্রতি SIR প্রক্রিয়ার সময় BLO ডেকেছিল রানাকে। না আসায় ভোটার তালিকা থেকে নাম বাদ যায়। ইজাজ রানার পাকিস্তানি পরিচয় জেনে শুনেই থাকে থাকতে দিয়েছিল বলে খবর। ধৃত জঙ্গি ফোর্ট উইলিয়াম ছাড়াও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকাতেও ঘুরেছিল। তারপর সেই ছবি ভিডিয়ো তুলে আইএসআই এজেন্টদের পাঠিয়ে দিয়েছিল।
ভোটার কার্ড বানানোর পর একাধিক সিম কার্ড তুলেছিল ধৃত। এই সিম কার্ড দিয়েই যোগাযোগ রাখত আইএসআইয়ের সঙ্গে। এবার তার পরিকল্পনা ছিল বনগা সীমান্ত হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে পাকিস্তানে ফিরে যাওয়ার। কিন্তু তার আগেই STF-এর হাতে গ্রেফতার অভিযুক্ত।
