AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit on Abhishek: শেষমেশ বলেই ফেললেন অভিষেকের নাম, CID-র কাছে কী গোপনতথ্য ফাঁস করলেন সুমিত

মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছিল। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা।

Sumit on Abhishek: শেষমেশ বলেই ফেললেন অভিষেকের নাম, CID-র কাছে কী গোপনতথ্য ফাঁস করলেন সুমিত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 6:08 PM
Share

শালবনী: পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি কেলেঙ্কারি মামলায় এবার জুড়ল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-এর নাম। সূত্রের খবর, আট দিনের সিআইডি হেফাজতে থাকাকালীন সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, সেখানে সুমিত রায় দাবি করেছেন, তিনি যা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বিএনএসএস ১৮০ ধারায় জবান বন্দিতে সুমিত রায় বলেছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোষাধ্যক্ষের নির্দেশে ব্যাংকে টাকা জমা দিয়েছেন তিনি।”

সরকারি আইনজীবী বলেন, “জেলে থাকাকালীন সুমিত রায় সম্পর্কে অনেক তথ্য পাওয়া গিয়েছে। তাঁর ফোন সিজ় হয়েছে। ওরা জামিন চেয়েছিল। সেটা দেওয়া হয়নি। আগামী ২৪ তারিখ পর্যন্ত সিআইডি-তে থাকবেন।”

মূলত শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছিল। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছিলেন তদন্তকারীরা। এখানে উল্লেখ্য, সুমিত রায় বহুদিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। তবে অভিষেকের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। বহুদিন বেপাত্তা থাকার পর শেষমেশ গ্রেফতার করা হয় তাঁকে। সম্প্রতি, তৎকালীন তৃণমূলের ছাত্র পরিষদের অনুষ্ঠানেও হাজির ছিলেন সুমিত রায়। সেই সুমিতেরই নাম জড়িয়েছিল শালবনী জমি দুর্নীতি মামলায়। এবার তিনিই তদন্তকারী আধিকারিকদের কাছে বিস্ফোরক দাবি করেছেন বলে জানা যাচ্ছে।

Follow Us