AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: সুপ্রিম কোর্টে ইন্দ্রনীলের মামলা কেন সরে গিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত?

Justice Dipankar Dutta-Indranil Sen: ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজোর পাস বিক্রি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা। ইডির নজরে আসে সেই আর্থিক দুর্নীতি। শুরু হয় তদন্ত। গ্রেফতারির আশঙ্কা করেই সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন।

Supreme Court: সুপ্রিম কোর্টে ইন্দ্রনীলের মামলা কেন সরে গিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত?
কেন মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Oct 30, 2026 | 2:07 PM
Share

কলকাতা: আগাম জামিনের মামলা শুনতে নারাজ ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। এর মাঝেই গ্রেফতার হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এবার সুপ্রিম কোর্ট সেই আগাম জামিনের আবেদনও খারিজ করে দিল। তবে প্রশ্ন, কেন বিচারপতি দীপঙ্কর দত্ত নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন?

ইউনেস্কোর নাম ভাঁড়িয়ে পুজোর পাস বিক্রি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সংস্থা। ইডির নজরে আসে সেই আর্থিক দুর্নীতি। শুরু হয় তদন্ত। গ্রেফতারির আশঙ্কা করেই সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। তবে সেই মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে, কারণ বিচারপতি দীপঙ্কর দত্ত নিজেকে ইন্দ্রনীল সেনের ওই মামলা থেকে সরিয়ে নেন।

কী কারণে মামলা থেকে সরে যান বিচারপতি দীপঙ্কর দত্ত?

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এক সময়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি ছিলেন। তাঁর আগে আইনজীবীও ছিলেন। ইন্দ্রনীল সেনের মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ এটাই। কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর কিছুদিন আগে যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যেদিন মামলার শুনানি ছিল, সেইদিনই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এই সিদ্ধান্তের কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টে থাকাকালীন ইন্দ্রনীল সেনের আইনজীবী হয়ে মামলা লড়েছেন, পরবর্তী সময়ে বিচারপতি হয়ে তিনি অন্য মামলা শুনেছেন। ইন্দ্রনীল সেনের সঙ্গে এই যোগসূত্রের কারণেই নিরপেক্ষ থাকতে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেন।

Follow Us