AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB BJP Goverment: ‘বিরোধী MLA-দের নিয়েই কাজ করতে হবে’, BJP-বিধায়কদের বুঝিয়ে দিলেন শুভেন্দু

বিধায়ক জুয়েল মুর্মু বলেন, "এবার সবার সমস্যা যাতে মেটে সেই দিকে নজর দিতে হবে। বেআইনি কিছু চলবে। তৃণমূল যা করছে তা বিজেপির আমলে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী তা আমাদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছে। তৃণমূলের সংস্কৃতি চলবে না।"

WB BJP Goverment: 'বিরোধী MLA-দের নিয়েই কাজ করতে হবে', BJP-বিধায়কদের বুঝিয়ে দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook
| Edited By: | Updated on: May 12, 2026 | 8:24 PM
Share

দীক্ষা ভুঁইঞা ও প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট

কলকাতা: কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না। ক্ষমতায় আসার আগে আশ্বাস দিয়েছিল বিজেপি (BJP)। নতুন সরকার গঠনের পর ফের একবার সেই প্রসঙ্গ তুললেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার ছিল ক্যাবিনেটের প্রথম বৈঠক। সেই বৈঠক থেকেই বিধায়কদের পরিষ্কার বার্তা দিয়েছেন শুভেন্দু। শুধু তাই নয়, রাজ্যবাসীর উন্নয়নে বিরোধী যে সকল বিধায়ক রয়েছেন তাঁদেরও কাজে লাগাতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।

সূূত্রের খবর, বিরোধী বিধায়কদেরও সমস্ত কর্মসূচিতে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে কোন ভাগ রাখা যাবে না।জানা যাচ্ছে, জেলাশাসকদের উপস্থিতিতে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী (CM)। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল বিরোধী কোন বিধায়কদেরকে বৈঠকে ডাকা হয় না। শুভেন্দু অধিকারী বলেছেন, উন্নয়নের প্রশ্নে বিরোধী বিধায়কদেরকেও গুরুত্ব দিতে হবে।

বিধায়ক জুয়েল মুর্মু বলেন, “এবার সবার সমস্যা যাতে মেটে সেই দিকে নজর দিতে হবে। বেআইনি কিছু চলবে। তৃণমূল যা করছে তা বিজেপির আমলে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী তা আমাদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছে। তৃণমূলের সংস্কৃতি চলবে না।” প্রসঙ্গত, তৃণমূল আমলে গরুপাচার-কয়লাপাচার-বালিপাচারের মতো একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজ্যের তৎকালীন তাবড় মন্ত্রীরা জেলে গিয়েছেন। কেউ-কেউ জামিনে মুক্ত হয়ে ফের জেলে গিয়েছেন। বিজেপির আমলে যেন তেমনটা না হয়, সেই বার্তা দিয়েছেন শুভেন্দু। জুয়েল এই প্রসঙ্গে এও বলেছেন, “ট্যাক্স আদায়ের ৯৯ টাকা যেন না আসে, ১০০ টাকাই যেন আসে। এক টাকাও যাতে কারও পকেটে না ঢোকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত