AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on Netaji: নেতাজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, ডিজি-কে পাশে বসিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: 'এই দুঃসাহস ভালো নয়। পুলিশ এটা ভালোভাবে নিচ্ছে না। পশ্চিমবঙ্গে এসব চলবে না।' এই ভাষাতেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই বার্তা দিয়েছেন শুভেন্দু। সরকারের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।

Suvendu Adhikari on Netaji: নেতাজিকে নিয়ে কটূক্তির অভিযোগ, ডিজি-কে পাশে বসিয়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Aug 12, 2026 | 7:50 PM
Share

কলকাতা: ‘নেতাজি সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস যাঁরা দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট ধারায় গ্রেফতারও করা হতে পারে।’ রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত কয়েকদিনে এমন অভিযোগ একাধিকবার উঠেছে। নেতাজি সুভাষ চন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগ সামনে এলে, নির্দিষ্ট সেকশন অনুসারে যে পুলিশ ব্যবস্থা নেবে, সেই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, “নেতাজি সুভাষ বসু সম্পর্কিত অপমানজনক মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন বেশ কয়েকজন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উত্তরবঙ্গের বিধায়ক ও মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।”

সোশ্যাল মিডিয়ায় যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্তদের নির্দিষ্ট ধারায় গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “এই দুঃসাহস ভালো না। সরকার ও পুলিশ এটা ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের পোস্ট ডিলিট করুন। নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ আইন অনুযায়ী নিজের মতো ব্যবস্থা নেবে, আমরা কোনও হস্তক্ষেপ করব না।” সাইবার সেলকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের মাটিতে এসব বরদাস্ত করা হবে না বলেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন সবার ক্ষেত্রেই সমানভাবে কার্যকর থাকবে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ