AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari on ‘cut money’: ‘পেটিএম-এ কাটমানির ট্রানজাকশন দেখাতে পারলেই অ্যারেস্ট’,

Cut Money in West Bengal: অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে কেস বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে শুভেন্দু এ ব্যাপারে সতর্ক করেছেন যে বারবার মিথ্যা অভিযোগ জমা পড়লে, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অটো, টোটো থেকে তোলাবাজিও বন্ধ করতে হবে বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Suvendu Adhikari on 'cut money': 'পেটিএম-এ কাটমানির ট্রানজাকশন দেখাতে পারলেই অ্যারেস্ট',
সাংবাদিক বৈঠক করলেন শুভেন্দুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 16, 2026 | 4:33 PM
Share

কলকাতা: গত কয়েক বছরে ‘কাটমানি’ শব্দটার সঙ্গে সাধারণ মানুষ কার্যত পরিচিত হয়ে গিয়েছে। আবাস যোজনার টাকা পেতে কাটমানি, স্বাস্থ্যসাথী পেতে কাটমানি দিতে হয়, এমন অভিযোগ সামনে এনেছেন অনেকেই। সরকার বদলের পর সেই সব অভিযোগের ইতি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তেমনই আশ্বাস দিয়েছেন। আজ, শনিবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু বুঝিয়ে দিলেন, কাটমানির প্রমাণ দিতে পারলেই কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।

পেটিএম দেখালেই গ্রেফতার

সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, “কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কোনও স্কিম পেতে গিয়ে কাউকে যদি কাটমানি দিতে হয়, তাহলে কয়েকটি ডকুমেন্ট দেখালেই ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল ডকুমেন্ট হিসেবে পেটিএমের ট্রানজাকশন আর অ্যাকাউন্ট ট্রান্সফারের প্রমাণ দেখাতে পারলেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে। এই নথিগুলি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী নথি হিসেবে বিবেচিত হবে।”

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, এই দুই নথি না থাকলে অভিযোগ জানাতে হবে। তদন্ত করে দেখা হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে কেস বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে শুভেন্দু এ ব্যাপারে সতর্ক করেছেন যে বারবার মিথ্যা অভিযোগ জমা পড়লে, তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তোলাবাজি বন্ধ

অটো, টোটো, হকারদের কাছ থেকে কোনও টাকা তুলবেন না বলেও এদিন কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, “বৈধ রসিদ ছাড়া টাকা তুলবেন না। কেউ টাকা চাইলে সোজা থানায় চলে যাবেন।”

Follow Us