AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘প্রমিস, প্রমিস’, অভিষেকের গ্রেফতারি নিয়ে এবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on Abhishek Banerjee: রবিবার প্রথমাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, "জোর করে পিতৃপক্ষ পুজোর উদ্বোধন করত। অন্যায় করত। যিনি আনতেন তিনি অন্যায় করতেন।" ঠিক সেইসময় জনতার ভিড়ের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীকে স্যার সম্বোধন করে অভিষেকের গ্রেফতারির প্রশ্ন তোলেন এক ব্যক্তি। যদিও সরাসরি অভিষেকের নাম উল্লেখ করেননি।

Suvendu Adhikari: 'প্রমিস, প্রমিস', অভিষেকের গ্রেফতারি নিয়ে এবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
শুভেন্দু-অভিষেকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 10:19 AM
Share

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? সাংসদের বিরুদ্ধে আদালতে ঝুলছে একাধিক মামলা। এদিকে, ক্যামাক স্ট্রিট অফিস (Camac Street Office) মামলায় আজ, সোমবার ফের তলব করা হয়েছে তাঁকে। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুজো উদ্বোধনে গিয়ে জনতার প্রশ্নে বড় প্রতিশ্রুতি দিলেন তিনি।

কী বলেছেন শুভেন্দু অধিকারী?

রবিবার প্রথমাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, “জোর করে পিতৃপক্ষ পুজোর উদ্বোধন করত। অন্যায় করত। যিনি আনতেন তিনি অন্যায় করতেন।” ঠিক সেইসময় জনতার ভিড়ের মধ্যে থেকে মুখ্যমন্ত্রীকে স্যার সম্বোধন করে অভিষেকের গ্রেফতারির প্রশ্ন তোলেন এক ব্যক্তি। যদিও সরাসরি অভিষেকের নাম উল্লেখ করেননি।

এই প্রশ্নের জবাবে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “হবে, হবে। প্রমিস, প্রমিস।” অর্থাৎ প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে অভিষেকের গ্রেফতারি শুধু সময়ের অপেক্ষা?

উল্লেখ্য, দিন কয়েক আগে নন্দীগ্রামে উপনির্বাচনের (Nandigram By-Poll) প্রচারে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বলেছিলেন, “হলদিয়াতে আমি যেদিন সার্টিফিকেট নিয়েছিলাম, চার তারিখের মধ্যরাত্রি, সেদিনই বলেছিলাম সব দল থাকবে, এই পার্টির নাম ও নিশান থাকবে না। আজ নামও নেই, নিশানও নেই। এত পাপ ও এত অত্যাচার করেছে, তার সীমা-পরিসীমা নেই। আপনারা সবাই অপেক্ষা করে আছেন, সুমিত রায় সব চোরেরা তো জেলে, বড় চোর কবে যাবে? বড় চোরও জেলে যাবে। এতটুকু বিচলিত হবেন না।” শুভেন্দুর এই মন্তব্যের পরই প্রশ্ন উঠছে, বড় চোর কে , কাকে ইঙ্গিত করলেন তিনি?

Follow Us