AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tapas Roy: জহর সরকারের এজেন্ট থাকায় ‘লজ্জিত’ তাপস রায়

Tapas Roy - Jawhar Sircar: তাপস বাবুই জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় তৃণমূল বিধায়ক বলেন, "আমার খুবই খারাপ লাগছে। সত্যিই খারাপ লাগছে। অস্বস্তি হচ্ছে। লজ্জিত।"

Tapas Roy: জহর সরকারের এজেন্ট থাকায় 'লজ্জিত' তাপস রায়
তাপস রায়
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 11:40 PM
Share

কলকাতা : তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের লোকসভার সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়। তাঁকে দল ছাড়ার পরামর্শ দিয়েছেন সৌগত বাবু। এবার সেই একই কথা শোনা গেল তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলায়। উল্লেখ্য, তাপস বাবুই জহর সরকারের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করায় তৃণমূল বিধায়ক বলেন, “আমার খুবই খারাপ লাগছে। সত্যিই খারাপ লাগছে। অস্বস্তি হচ্ছে। লজ্জিত।” তিনি আরও বলেন, “আমার খুব অস্বস্তি হচ্ছে। লজ্জা হচ্ছে বললেও অত্যুক্তি হবে না। জহর সরকারের নির্বাচনে আমি নির্বাচনী এজেন্ট ছিলাম, দল আমাকে করেছিল অবশ্য। আমাদের একুশের লড়াই বা এগারোর লড়াই, কোনওটাই জহর সরকারের উপর নির্ভর করেনি। আগামী দিনেও নির্ভর করবে না।”

সম্প্রতি জহর সরকার যে মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে তাপস রায় বলেন, “উনি কি এই সমস্ত বলার আগে একবারও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন? উনি তো সম্মান বাড়ানোর জন্যই রাজ্যসভার সদস্য হয়েছেন। রাজ্যসভার সদস্য হওয়াতে তাঁরও তো সম্মান বেড়েছে। সুতরাং এই ধরনের কথাবার্তা বলার আগে ভাবনা চিন্তা করা উচিত। যদি তেমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বলতেন, তাহলেও বুঝতাম। জহর সরকার পণ্ডিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ। আমার এই বিষয়ে কোনও বক্তব্য নেই। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তো নন।” সৌগত রায়ের সুরেই সুর মিলিয়ে তাপস বাবু বলেন, “উনি এই সমস্ত বলছেন কেন? উনি যদি মনে করেন ছেড়ে দেওয়ার, ছেড়ে দিন। দলের সঙ্গে আলোচনা বা সর্বোপরি আমি মনে করি নেত্রীর সঙ্গে একবার কথা বলা উচিত ছিল। কারও সঙ্গে কথা না বলে… এটা ঠিক না।”

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা লোকসভার সাংসদ সৌগত রায়ও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন জহর সরকারকে। তিনিও জহর বাবুকে পরামর্শ দিয়েছেন দল ছাড়ার জন্য। এমনকী তাঁকে ‘আত্মকেন্দ্রিক’ বলেও কটাক্ষ করেছেন সৌগত রায়।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী