AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Taratala Fire: নারকেলডাঙার পর এবার তারাতলা, আগুনে পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি

Taratala Fire: সোমবার ঘটনাটি ঘটেছে তারাতলার সিপিটি এলাকায়। সেখানে সন্ধে ৭টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটা সিলিন্ডার ফেটে যায়। তারপর আরও একটি বড়ো সিলিন্ডার ব্লাস্ট হয় বলে খবর। আগুন ছড়িয়ে পরে পুরো বস্তিতে।

Taratala Fire: নারকেলডাঙার পর এবার তারাতলা, আগুনে পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি
আগুন তারাতলায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2025 | 11:16 PM
Share

কলকাতা: নারকেলডাঙায় আগুনের পুড়ে ঝুপড়ি ভস্মীভূত হওয়ার রেশ এখনও কাটেনি। দু’দিন যেতে না যেতে ফের একবার আগুনে পুড়ল একাধিক ঝুপড়ি। এবারের ঘটনাস্থল তারতলা। জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। আর তারপরই দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

সোমবার ঘটনাটি ঘটেছে তারাতলার সিপিটি এলাকায়। সেখানে সন্ধে ৭টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটা সিলিন্ডার ফেটে যায়। তারপর আরও একটি বড়ো সিলিন্ডার ব্লাস্ট হয় বলে খবর। আগুন ছড়িয়ে পরে পুরো বস্তিতে। জানা গিয়েছে, প্রায় চল্লিশটা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনায়। আগুন নেভাতে দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় ছটি ইঞ্জিন।

এ দিন, এলাকা পরিদর্শনে আসনে মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, “এরা অনেক কষ্ট করে ঝুপড়িতে থাকে। আগুন লাগার কারণ দমকল বলবে। সেটা আমি জানি না। তবে এরা যেভাবে থাকে, তাতে বিদ্যুতের শর্ট সার্কিট হল নাকি গ্যাস সিলিন্ডার ফেটে হল তা বোঝা যাচ্ছে না।” প্রসঙ্গত, নারকেলডাঙায় পুড়ে ছাই হয়েছিল একাধিক ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকে। মৃত্যু হয় একজনের। তারপর তারাতলার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে।

Follow Us
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
হঠাৎঅভিষেকের বাড়িতে ঢুকে মনিটর খুলে নিয়ে গেল কলকাতা পুলিশ
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
বিল্ডিং-এ কোথায় সমস্যা? এবার পাল্টা প্রশ্ন অভিষেকের
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
তোলা না দিতেই অস্ত্র নিয়ে হামলা, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সবটা
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
'ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি', জানালেন দিলীপ
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
কলকাতায় কীভাবে এত বেআইনি নির্মাণ? বড় হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
ফলতায় তৃণমূলের জামানত জব্দের কারণ কী? বিজেপি প্রার্থী বললেন...
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
নন্দীগ্রাম থেকে হুঁশিয়ারি শুভেন্দুর, কাদের বার্তা দিলেন?
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
সাংবাদিক বৈঠক নয়, এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ব্যাডমিন্টন খেলে সময় কাটান মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...
ফ্লোর ভেঙে ফেলা হচ্ছে, এরপর পার্টিশন গুঁড়িয়ে ফেলা হবে...