AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teachers Meeting: হাইকোর্টে মামলা লড়ে চাকরি পেয়েছিলেন প্রিয়াঙ্কা, মমতার সভায় ঢুকতেই পারলেন না

Teachers Meeting: মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে তুমুল অশান্তির পরিস্থিতি তৈরি হয়। কারা যোগ্য়, কারা ঢুকতে পারবেন না, তা নিয়েই তৈরি হয় চরম বিভ্রান্তি।

Teachers Meeting: হাইকোর্টে মামলা লড়ে চাকরি পেয়েছিলেন প্রিয়াঙ্কা, মমতার সভায় ঢুকতেই পারলেন না
প্রিয়াঙ্কা সাউImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 1:26 PM
Share

কলকাতা: গান্ধীমূর্তির পাদদেশে যাঁরা দিনের পর দিন রোদ-জল মাথায় নিয়ে চাকরির জন্য আন্দোলন করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা সাউ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের বিচারপতি থাকাকালীন, তাঁর বেঞ্চে মামলা করে চাকরি পেয়েছিলেন তিনি। আন্দোলনের অন্যতম মুখ হিসেবে প্রিয়াঙ্কার কথা মনে আছে অনেকেরই। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরও চাকরি গিয়েছে। সোমবার নেতাজি ইন্ডোরের সামনে পৌঁছলেও মুখ্যমন্ত্রীর মিটিং-এ ঢুকতে পারলেন না তিনি।

সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের অর্ডারে চাকরিতে ঢুকেছিলেন প্রিয়াঙ্কা সাউ। সোমবার তাঁর হাতে নেই পাস। যোগ্যদের হাতেই এদিনের বৈঠকের পাস ছিল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর সেই তালিকা থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, “নিজে যোগ্য হয়ে, কোর্ট অর্ডারে চাকরিতে যোগ দেওয়ার পরও আমার কাছে পাস নেই। আমি পাস পাইনি। সুতরাং আমি ঢুকতে পারব না।” তাঁর প্রশ্ন, যদি কোনও যোগ্য পাস পেয়ে থাকে, তাহলে কি ঢুকতে পারবে না? কোন সিস্টেমে এটা হল?

কারা এই পাস দিল, তাও জানেন না প্রিয়াঙ্কা। তিনি জানান, তাঁর কোনও দল নেই। তিনি একা মামলা করে চাকরি পেয়েছিলেন, তাই পাসের কথা তিনি জানেন না। প্রিয়াঙ্কা স্পষ্ট বলেন, “অযোগ্যরাই হয়ত ভিতরে ভিড় করবে। আমি যোগ্য হয়েও বাড়ি ফিরে যাব।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?