AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Recruitment Scam: ‘ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নই’,মমতার অনুরোধে ‘না’ চাকরিহারার

Teachers Meeting with Mamata Banerjee: সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি…। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনও ভাবেই না যায়… আপনাদের তো কেউ টারমিনেট করেছে?"

Recruitment Scam: 'ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নই',মমতার অনুরোধে 'না' চাকরিহারার
মুখ খুললেন চাকরিহারাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 7:39 PM
Share

কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প পথের কথা বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের ভলান্টিয়ারি সার্ভিস দিতেও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আদৌ কি এই স্বেচ্ছাশ্রম দেবেন চাকরিহারারা? টিভি ৯ বাংলার প্রতিনিধিকে এক চাকরিহারা পরিষ্কার জানালেন, তাঁরা কোনও রকম স্বেচ্ছাশ্রমে রাজি নন।

এ দিন, চাকরিহারা এক শিক্ষিকা বলেন, “মোটেই না। ভলেন্টিয়র সার্ভিস কথাটা একটা প্রশ্নবোধকে রেখে গিয়েছেন উনি। যেহেতু এই কেস সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই কারণে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। কোনও শিক্ষক মহল ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নন। তবে আমরা আশ্বস্ত হয়েছি যে কোনও যোগ্য শিক্ষকের চাকরি যাবে না।” আরও এক চাকরিহারা শিক্ষক বলেন, “এটা তো শুধু টাকার বিষয় নয়। আমাদের সম্মানের বিষয় জড়িয়ে আছে। আমরা চোর অপবাদ নিয়ে রাস্তায় বের হতে পারব না।”

এ দিন কী বলেছেন মুখ্যমন্ত্রী? সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেডি…। এই যোগ্য শিক্ষকদের চাকরি কোনও ভাবেই না যায়… আপনাদের তো কেউ টারমিনেট করেছে? আপনি আপানাদের কাজ করুন না, কে বারণ করেছে? ভলেন্টিয়ারি সার্ভিস কিন্তু চলতেই পারে। কীভাবে আটকাবে?” মূলত এই ভলেন্টিয়ারি সার্ভিস দিতেই ইচ্ছুক নন শিক্ষকদের একাংশ।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?