AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Election Commission: ভোটের দিন কালীঘাট মন্দিরে কোনও জমায়েত নয়, পুজো দিতে এলেও বসিয়ে রাখা হতে পারে ৬টা অবধি

Kolkata Election Commission: নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের দিন অন্য কোনও বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য বিধানসভায় যেতে পারেন না। কেউ যদি অন্য বিধানসভা কেন্দ্র থেকে কালীঘাট মন্দিরেও আসেন সেক্ষেত্রে নিরাপত্তা জনিত কারণে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে তাঁকে।

Election Commission: ভোটের দিন কালীঘাট মন্দিরে কোনও জমায়েত নয়, পুজো দিতে এলেও বসিয়ে রাখা হতে পারে ৬টা অবধি
কালীঘাট মন্দিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 9:12 PM
Share

কলকাতা: আর কিছুক্ষণ, রাত পোহালেই ভোট (West bengal Assembly Election)। তৎপর নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছে NIA টিম। তৈরি রয়েছে CRPF। এমনকী, লাগাতার তল্লাশি চলছে। কোনও রকম জমায়েত আগে থেকেই নিষিদ্ধ। এমনকী, দ্বিতীয় দফার নির্বাচনে কালীঘাট মন্দিরের সামনেও জমায়েত না, নির্বাচন কমিশনের।

যেহেতু কালীঘাট মন্দির, প্রতিদিনই প্রচুর মানুষ আসেন পুজো দিতে। প্রতিদিন থাকে শ’য়ে-শ’য়ে ভক্তর লাইন। তবে, ভোটের দিন কিন্তু এমনটা হবে না। কালীঘাট মন্দির মানে অন্য বিধানসভা ক্ষেত্রের লোক জমায়েত করতে পারবেন, এমন নয়। পরিষ্কার সে কথা জানিয়ে দিয়েছে কমিশন। জানা যাচ্ছে, সব জায়গার মতো ওই এলাকাতেও থাকবে কড়া নজর। নিরাপত্তার বেষ্টনীতে থাকবে সমগ্র এলাকা।

নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের দিন অন্য কোনও বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য বিধানসভায় যেতে পারেন না। কেউ যদি অন্য বিধানসভা কেন্দ্র থেকে কালীঘাট মন্দিরেও আসেন সেক্ষেত্রে নিরাপত্তা জনিত কারণে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে তাঁকে। এখানেই শেষ নয়, এমনকী বসিয়েও রাখা হতে পারে তাঁকে সন্ধ্যে ৬টা পর্যন্ত। অন্য বিধানসভায় কেন্দ্রের ভোটার কালীঘাট মন্দিরে এলে তাঁকে নিজের দায়িত্বেই আসতে হবে বলে কমিশন সূত্রের খবর।

Follow Us