AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Falta Assembly Election: ফলতায় আজই ঢুকে গেছে ২৫-৩০ হাজার কালো চশমা! কাল কীভাবে ভোট হবে বলছে বিজেপি

এর আগে অভিযোগ উঠেছিল, জাহাঙ্গির ভোটারদের ভয় দেখাচ্ছে। সেই খবর পেয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত আইপিএস। সেই কারণে জাহাঙ্গির খানের পরিবার ও প্রতিবেশীদের কার্যত ধমকে বলেছিলেন,"উনি যা করছেন, তাতে পরে যেন কাঁদতে না হয়।" দিও, তৃণমূল প্রার্থী বলেন, "আমি ৫০০০ লোককে নিয়ে জনসভা করছি। কাউকে ভয় পাই না। আমি ভয় পাওয়ার ছেলে না।"

Falta Assembly Election: ফলতায় আজই ঢুকে গেছে ২৫-৩০ হাজার কালো চশমা! কাল কীভাবে ভোট হবে বলছে বিজেপি
ফলতায় কী হচ্ছে? Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 28, 2026 | 8:39 PM
Share

ডায়মন্ড-হারবার: সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেফতারের দাবি বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডার। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর দাবি, আগামিকাল ব্যাপক ছাপ্পা-রিগিং হতে পারে বলে আশঙ্কা করেছেন।

দেবাংশুর দাবি, আগামিকাল ভোটারদের কালো চশমা পরিয়ে অন্ধ সাজিয়ে ভোটকেন্দ্রে পাঠানো হবে। তাঁদের সঙ্গে আত্মীয় সাজিয়ে দেওয়া হবে একজন করে তৃণমূল কর্মীকে। সেজন্য প্রচুর কালো চশমা কেনা হয়েছে বলে অভিযোগ বিজেপি প্রার্থীর। মানুষের নিরাপত্তা দিতে না পারলে ফলতার নির্বাচন বন্ধ করে দেওয়া হোক। এভাবে ভয়ের পরিবেশে নির্বাচন করানোর কোনও প্রয়োজন নেই।

দেবাংশু পন্ডা বলেন, “কমিশনকে বলব এদের ধরিয়ে দেওয়া উচিৎ। এরা বাইরে থাকলে সাধারণ মানুষ ভয় পাবেন। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে না। দ্রুত এদের ঢোকানো উচিত। বিএলওদের বাধ্য করা হচ্ছে একাধিক বুথে ভোটার স্লিপ না দেওয়া হয়। সম্পূর্ণভাবে জাহাঙ্গীর খানের নেতৃত্বে হচ্ছে। বলছে এমনভাবে ইভিএম রাখবেন যাতে বাইরের জানালা দিয়ে দেখা যায়। সিসি ক্যামেরাকে ঘুরিয়ে রাখতে বলছে।” তিনি আরও বলেন, “সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড-হারবারে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা কেনা হয়েছে। ছানি অপারেশনের সময় যে চশমা পরেন, সেই চশমা। তৃণমূলকে যাঁরা ভোট দেবেন না সেই সকল মানুষদের তা পরানো হবে, সঙ্গে তৃণমূল কর্মীদের নাতি-পরিবারের লোক সাজিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁকে বাধ্য করা হবে এইভাবে ভোট দেওয়ার। কমিশনকে অনুরোধ করব এটা দেখুন।”

এর আগে অভিযোগ উঠেছিল, জাহাঙ্গির ভোটারদের ভয় দেখাচ্ছে। সেই খবর পেয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত আইপিএস। সেই কারণে জাহাঙ্গির খানের পরিবার ও প্রতিবেশীদের কার্যত ধমকে বলেছিলেন,”উনি যা করছেন, তাতে পরে যেন কাঁদতে না হয়।” দিও, তৃণমূল প্রার্থী বলেন, “আমি ৫০০০ লোককে নিয়ে জনসভা করছি। কাউকে ভয় পাই না। আমি ভয় পাওয়ার ছেলে না।”

Follow Us