AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CV Ananda Bose: রাজভবন থেকে এল বড় খবর, এবার কি করবে রাজ্য?

Oath taking Ceremony: অন্যদিকে রাজ‌্যপালের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, "আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে আমায় কিছু জানানো হয়নি। যেমন প্রস্তুতি আছে তেমনই ব‌্যবস্থা হবে।" সূত্রের খবর, শপথ জট কাটতেই বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

CV Ananda Bose: রাজভবন থেকে এল বড় খবর, এবার কি করবে রাজ্য?
রাজভবন।
| Edited By: | Updated on: Jul 04, 2024 | 10:28 PM
Share

কলকাতা: বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথগ্রহণ নিয়ে বিতর্ক চলছেই। ডেপুটি স্পিকারকে শপথ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপভোটে জিতে আসার পর বাবুল সুপ্রিয়র শপথের ক্ষেত্রে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা প্রদান করেছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন ডেপুটি স্পিকার। জানিয়েছিলেন, স্পিকার থাকতে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না। এবারও সেদিকেই এগোচ্ছে পরিস্থিতি।

ডেপুটি স্পিকারের বক্তব্য, “আমি চিঠি পাইনি। আর চিঠি যদি আসেও তাহলে বলছি আমি কলকাতার বাইরে রয়েছি। কলকাতায় স্পিকার রয়েছেন, তিনি থাকতে আমি কেন? এটা আমি গ্রহণ করছি না।” অন্যদিকে রাজ‌্যপালের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, “আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে আমায় কিছু জানানো হয়নি। যেমন প্রস্তুতি আছে তেমনই ব‌্যবস্থা হবে।” সূত্রের খবর, শপথ জট কাটতেই বিশেষ অধিবেশন ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

যদিও স্পিকার জানিয়েছেন, বিধানসভার হাউজ আর স্ট্যান্ডিং কমিটি মিলিয়ে যে ৪১টি কমিটি রয়েছে, তার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ৮ জুলাই। ফলে সেই কমিটিগুলির বিষয়ে আলোচনার জন্য শুক্রবারের অধিবেশন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যপালের উপরে শপথ নির্ভরতা কাটাতেই আগামীকালের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিধানসভা কর্তৃপক্ষের অনেকে বলছেন, অধিবেশন চললে সেখানে শপথ বাক্য পাঠ করাতে পারেন স্পিকার বা ডেপুটি স্পিকার। ফলে রাজ্যপাল নির্ভরতা কাটাতেই এই বিশেষ অধিবেশন।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত