Chorbagan Puja Pandal: মাইকে একটা ঘোষণার পরই মুহূর্তে পরিস্থিতি বদলে গেল চোরবাগানে
ওই সময় বৃষ্টি হচ্ছে। তুমুল হইচই চলছে। তখনই শোনা যায় মণ্ডপ থেকে ঘোষণা করা হচ্ছে, "মণ্ডপের দিকে কেউ আসবেন না...মণ্ডপ পড়ে যাচ্ছে। আপনারা বেরিয়ে আসুন....মণ্ডপের অবস্থা খুব খারাপ...। বাইরের গেট দিয়ে বেরিয়ে যান।" আর তারপর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায় বেরিয়ে আসার। তখনই বিপত্তি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একাধিকের।

কলকাতা: হঠাৎ চলে এসেছিল বৃষ্টি। ঝম-ঝমিয়ে বৃষ্টি পড়ছে। তার উপর লম্বা লাইন।কাতারে-কাতারে লোক ঢুকছে। উদ্দেশ্য একটাই, চোর বাগানের মণ্ডপ দেখতে হবে। এরই মধ্যে হল একটি ঘোষণা। আর সেই ঘোষণা শোনা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায়। ভয়ে-আতঙ্কে নিজেদের প্রাণ বাঁচাতে বেরিয়ে আসেন সকলে।
কী বলা হয়েছে?
ওই সময় বৃষ্টি হচ্ছে। তুমুল হইচই চলছে। তখনই শোনা যায় মণ্ডপ থেকে ঘোষণা করা হচ্ছে, “মণ্ডপের দিকে কেউ আসবেন না…মণ্ডপ পড়ে যাচ্ছে। আপনারা বেরিয়ে আসুন….মণ্ডপের অবস্থা খুব খারাপ…। বাইরের গেট দিয়ে বেরিয়ে যান।” আর তারপর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায় বেরিয়ে আসার। তখনই বিপত্তি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় একাধিকের।
এই নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “পুজো বন্ধ করে STF, ফরেনসিক, দমকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওরা প্রাথমিক তদন্ত করছে।”
কী ঘটেছে?
শনিবার রাতে চোরবাগানে বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দোষীদের রেয়াত করা হবে না। স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি দেখে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সকালে আহতদের দেখতে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাবেন অমিত শাহ।
