AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘উত্তর কলকাতায় কোনও মহিলা প্রার্থী হোক’, শশীকে চাইছেন কুণাল

Kunal Ghosh: তবে বিতর্কের আবহে তাঁর মুখে শোনা গিয়েছে সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্য়ায়ের কথাও। তিনি বলেন, “নয়নাও মহিলা। উনি যদি বিউটি পার্লার সামলে সময় পান উনি দাঁড়াতেই পারেন। সুদীপ যদি এর পরেও টিকিট পান আমি কর্মী হিসেবে প্রচার করব।”

Kunal Ghosh: ‘উত্তর কলকাতায় কোনও মহিলা প্রার্থী হোক’, শশীকে চাইছেন কুণাল
কুণাল ঘোষImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 02, 2024 | 5:17 PM
Share

কলকাতা: শুধু এক্স মাধ্যমে পোস্ট করেই ক্ষান্ত থেকেছেন এমনটা নয়। এবার সাংবাদিক বৈঠকেও বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল কুণাল ঘোষকে। ফের কুণালের নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে রোজভ্যালির দালাল বলেও কটাক্ষ করেছেন। কুণালের দাবি, রোজভ্যালিকাণ্ড থেকে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর লোক হয়ে কাজ করছেন সুদীপ। আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেন, সিবিআই সুপ্রিম কোর্টে গিয়েছে, সুদীপ মোদীর কাছে গিয়েছেন। সেটিং হয়ে গিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালি মালিকের ছেলেদের কলেজে ভর্তি করিয়ে তাঁর বিনিময়ে তাঁদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সিই তো অভিযোগ করেছেন। তাই ওকে রোজভ্যালির দালাল বলব না তো কী বলব! 

উত্তর কলকাতার প্রার্থী বদলেরও দাবি করলেন কুণাল। কুণালের দাবি, উত্তর কলকাতায় কোনও মহিলাকে প্রার্থী করা হোক। তাঁর মুখে শোনা গিয়েছে শশী পাঁজার নাম। তিনি বলেন, “উত্তর কলকাতা কোনওদিন মহিলা সাংসদ পায়নি। উত্তর কলকাতায় মহিলা প্রার্থী দেওয়া হোক। শশী পাঁজা আছেন। উনি কেন পাবেন না ? এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি।”  

তবে বিতর্কের আবহে তাঁর মুখে শোনা গিয়েছে সুদীপ পত্নী নয়না বন্দ্যোপাধ্য়ায়ের কথাও। তিনি বলেন, “নয়নাও মহিলা। উনি যদি বিউটি পার্লার সামলে সময় পান উনি দাঁড়াতেই পারেন। সুদীপ যদি এর পরেও টিকিট পান আমি কর্মী হিসেবে প্রচার করব।” প্রসঙ্গত, চাপানউতোরের মধ্যেই এদিন সকালে টিভি-৯ বাংলার মুখোমুখি হয়েছিলেন নয়না। সেখানে সুদীপকে নিয়ে দলের অন্দরে বাড়তে থাকা বিতর্ক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দিতে চাননি। প্রসঙ্গত, একদিন আগেই আবার দলের রাজ্য সাধারণ সম্পাদক, ও দলের মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ান কুণাল। এক্স মাধ্যমে পোস্টও করেন। তারপর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়। যদিও বিতর্কের আবহে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে।

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?