Recruitment: স্বাস্থ্য ক্ষেত্রে হবে বড় নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
তাঁর বক্তব্য, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাক্তার নিয়োগ প্রক্রিয়া হয় সেহেতু দেড় বছর সময় লাগবে স্থায়ী ডাক্তার নিয়োগে। নার্সিং স্টাফ, স্বাস্থ্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ছয় থেকে আট মাসের মধ্যে হবে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যতদিন পর্যন্ত স্থায়ী রূপে ডাক্তার নিয়োগ না হচ্ছে ততদিন পর্যন্ত অস্থায়ী রূপে কন্ট্রাকচুয়াল বেসিসে ডাক্তার এবং নার্সিং স্টাফ নিয়োগ করব।

কলকাতা: বড় খবর। স্বাস্থ্য কর্মী নিয়োগ হবে। স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে এবার অস্থায়ীভাবে ডাক্তার নার্সিং স্টাফ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, গ্রামীণ হাসপাতালে বহু শূন্য পদ রয়েছে। ফলে ডাক্তার নার্সিং স্টাফ এবং স্বাস্থ্য কর্মীদের, স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতে অস্থায়ী রূপে নিয়োগ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করা হবে।
কী কী বলেছেন স্বাস্থ্যমন্ত্রী?
শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুনভাবে গঠিত হয়েছে।” তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের এই বোর্ডে থাকতেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। চেয়ার বিশেষে তৈরি হয়েছে নতুন সরকারের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। দুর্নীতি মুক্ত হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।
তিনি জানিয়েছেন, ২০০০ এর অধিক ডাক্তার, দশ হাজারের অধিক নার্সিং স্টাফ, চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। আগামিকাল স্বাস্থ্য ভবনে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বৈঠক হবে। প্রক্রিয়া প্রণালী আগামী দু’দিনের মধ্যে শুরু হয়ে যাবে।
তাঁর বক্তব্য, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাক্তার নিয়োগ প্রক্রিয়া হয় সেহেতু দেড় বছর সময় লাগবে স্থায়ী ডাক্তার নিয়োগে। নার্সিং স্টাফ, স্বাস্থ্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ছয় থেকে আট মাসের মধ্যে হবে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। যতদিন পর্যন্ত স্থায়ী রূপে ডাক্তার নিয়োগ না হচ্ছে ততদিন পর্যন্ত অস্থায়ী রূপে কন্ট্রাকচুয়াল বেসিসে ডাক্তার এবং নার্সিং স্টাফ নিয়োগ করব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এবারের স্বাস্থ্য বোর্ড তৈরি হয়েছে কুর্সি বিশেষ। সেই চেয়ারে ওই সময় যে থাকছেন তিনি নিয়োগ করবে।”
