AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: ব্যাগে কী এইসব? তিন বাংলাদেশি আটক কলকাতা বিমান বন্দর থেকে

Kolkata: শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ এদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক বিমান করে বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের ব্যাগ স্ক্রিনিংয়ের সময়ই যত গন্ডগোল। এরপরই দুই যাত্রীকে আটক করে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের আধিকারিকদের।

Kolkata Airport: ব্যাগে কী এইসব? তিন বাংলাদেশি আটক কলকাতা বিমান বন্দর থেকে
কলকাতা বিমানবন্দর (ফাইল ছবি)Image Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 23, 2024 | 6:36 PM
Share

কলকাতা: কলকাতা বিমান বন্দর থেকে যাচ্ছিলেন তিন বাংলাদেশি। কিন্তু তাঁদের ব্যাগ চেকিংয়ের সময় যত বিপত্তি। জানা যাচ্ছে, তিন বাংলাদেশি নাগরিকের ব্যাগ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়। অভিযুক্তরা হলেন মহম্মদ ফিরোজ, মহম্মদ লুফার রহমান ও মহম্মদ জুয়েল রানা।

শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ এদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক বিমান করে বাংলাদেশের ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তাঁদের ব্যাগ স্ক্রিনিংয়ের সময়ই যত গন্ডগোল। এরপরই দুই যাত্রীকে আটক করে খবর দেওয়া হয় বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের আধিকারিকদের। এরপর তাঁদের ব্যাগের ভিতর তল্লাশি চালিয়ে ৭০ হাজার কানাডিয়ান ডলার এবং ৬০০০০ ইউএস ডলার উদ্ধার হয়।

অপরদিকে আরও এক বাংলাদেশি নাগরিক দুবাই যাচ্ছিলেন। তাঁরও লাগেজ চেকিংয়ের সময় উদ্ধার হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। অভিযুক্তর ব্যাগ তল্লাশি করে এক লক্ষ কুড়ি হাজার ইউএস ডলার ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়। এই তিনজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের আধিকারিকরা। যদিও এই টাকার উৎস কী তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে অভিযুক্তদের আটক করা করেছেন আধিকারিকগণ।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?