TMC Councillor Arrest: ২০২৩ সালে নাবালিকা নিগ্রহ, নতুন করে মামলা তুলতে চাপ, TMC কাউন্সিলরকে তুলে নিল পুলিশ
এরপর আজ কাউন্সিলরকে ধরতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়েছিল পুলিশ। দাঁড়িয়ে ছিল কেন্দ্রীয় বাহিনীও। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। এ দিকে, কাউন্সিলরকে গাড়িতে তোলার আগেই তেড়ে আসেন তাঁর অনুগামীরা। পাল্টা পুলিশ লাঠিপেটা করে কাউন্সিলর অনুগামীদের।

কলকাতা: কলেজ স্ট্রিটে (College Street) তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশি হানা। ২০২৩ সালের পকসো মামলায় নাম জড়ায় ওই কাউন্সিলরের। এরপর ফের শনিবার নতুন করে অভিযুক্ত কাউন্সিলরের দলবল ওই অভিযোগকারীকে মারধর করে বলে অভিযোগ। এরপর থানায় অভিযোগ জমা পড়তেই পুলিশ এসে হাজির হয় কাউন্সিলরের বাড়িতে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
কী ঘটেছে আজ?
জানা গিয়েছে, ২০২৩ সালে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর এক নাবালিকাকে যৌন নিগ্রহ করেছিলেন। তেমনই অভিযোগ ছিল পরিবারের। এরপর শনিবার অভিযোগকারিনী অভিযুক্তর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই সময় কাউন্সিলরের দলবল হামলা চালায় বলেই অভিযোগ। পুরনো মামলা তুলতে চাপ দেওয়া হয়। সিসিটিভি ভাঙচুর করা হয়েছে।
এরপর আজ কাউন্সিলরকে ধরতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। প্রায় পাঁচ ঘণ্টা দাঁড়িয়েছিল পুলিশ। দাঁড়িয়ে ছিল কেন্দ্রীয় বাহিনীও। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে। এ দিকে, কাউন্সিলরকে গাড়িতে তোলার আগেই তেড়ে আসেন তাঁর অনুগামীরা। পাল্টা পুলিশ লাঠিপেটা করে কাউন্সিলর অনুগামীদের। এ দিকে, তৃণমূল কাউন্সিলরকে যখন গাড়িতে তোলা হয়, সেই সময় ছোড়া হতে থাকে ডিম। শুধু তাই নয়, ওঠে চোর-চোর স্লোগান। সব মিলিয়ে ফের পরিস্থিতি ওঠে চরমে।
