Nepal Flash Flood Update: ‘জলবোমা’ ফেটেই নেপালে হড়পা বান! শিরদাঁড়ায় হিমস্রোত নামবে ফুটেজ দেখলে…
Nepal Flash Flood Reason: নেপালের ভোতে কাশি নদীতে আচমকা হড়পা বান নামে সকাল ৯টা নাগাদ। প্রবল জলস্রোতে সব কিছু ভেসে চলে যায়। বাড়ি-গাড়ি, এমনকী নতুন তৈরি হওয়া ব্রিজও ভেসে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের একাধিক হাইড্রো পাওয়ার প্রজেক্টও। কার্যত অন্ধকারে ডুবতে বসেছে নেপাল।

কাঠমাণ্ডু: নেপালে ভয়াবহ বিপর্যয়। সাড়ে তিনশোর বেশি মানুষ নিখোঁজ। মৃত অন্তত ১৬ জন। হড়পা বানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। নেপালের ভোতে কাশি নদীতে আচমকা হড়পা বান নামে সকাল ৯টা নাগাদ। প্রবল জলস্রোতে সব কিছু ভেসে চলে যায়। বাড়ি-গাড়ি, এমনকী নতুন তৈরি হওয়া ব্রিজও ভেসে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের একাধিক হাইড্রো পাওয়ার প্রজেক্টও। কার্যত অন্ধকারে ডুবতে বসেছে নেপাল।
কেন বিপর্যয়?
প্রাথমিকভাবে যা অনুমান, তাতে ভূমিকম্পের কারণে হড়পা বান নেমেছে। তুষারধস নেমে আটকে যায় নেপালি নদী ভোতে কোশির জলপ্রবাহ। ধসের পাথরে আটকে নদীতে তৈরি হয় কৃত্রিম হ্রদ। আর এই কৃত্রিম হ্রদই বিপর্যয় ডেকে আনে।
আজ, বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটে নেপালে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়। মাটি কাঁপতেই নদীতে তৈরি কৃত্রিম হ্রদ ফেটে বিপর্যয় নামে। হু হু করে নামতে থাকে জলরাশি। পাথর-মাটি-জল-ধ্বংসস্তূপ নিয়ে ভয়াল রূপ নেয় হড়পা বান।
Scary visuals from today show people desperately running for safety as the flash flood hits Gyirong Port, China, but they couldn’t find a safe place to escape.
The flood later hit Nepal, with hundreds reported missing, including 126 Indian tourists. pic.twitter.com/4wzPFeYWYJ
— Weather Monitor (@WeatherMonitors) August 26, 2026
ছোট্ট ভূমিকম্পেই ‘জলবোমা’ ফাটে নেপালে। সকাল ৮টা ৩৭ মিনিটে তিব্বতে ৪.৪ মাত্রার ভূমিকম্প হতেই কৃত্রিম হ্রদ ফেটে ‘জলবোমা’য় নিশ্চিহ্ন হয়ে যায় ভোতে কোশী নদীর দু’পাড়। নেপালের সংসদে দাঁড়িয়ে ভূমিকম্পকেই দায়ী করেছেন নেপালের বিদেশমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভূমিকম্পের কারণেই ধস নামে। তার জেরে ভোতে কোশী নদীতে হড়পা বান আসে।
These visuals from the floods in Rasuwa, Nepal are absolutely horrific. The scale of the destruction looks unreal, almost like a scene from a disaster movie.The entire Himalayan belt needs to seriously work on better early warning systems for such flash floods. Prayers for… pic.twitter.com/7iiupXXIzT
— Nikhil saini (@iNikhilsaini) August 26, 2026
স্থানীয় প্রশাসনও জানিয়েছে, রসুয়া জেলায় স্যাব্রুবেশি, টিমুরে-তে হড়পা বান এসেছিল। বিভিন্ন ফুটেজেও দেখা গিয়েছে যে হঠাৎ করেই জল, মাটি ফুলে-ফেঁপে আসছে। সাধারণ মানুষ আতঙ্কে, প্রাণভয়ে দৌড়চ্ছেন।
🚨 INDIA, BE CAREFUL! 🇮🇳
A major flood wave has entered Nepal’s Bhote Koshi from the Tibetan side, triggering alerts across the Trishuli basin.
Bhote Koshi → Trishuli → Narayani/Gandak → Bihar → Ganga.
West Champaran, East Champaran, Gopalganj, Saran & Vaishali should… pic.twitter.com/5oayN3emjN
— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 26, 2026
এই বিপর্যয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।
