AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ritabrata Secret Meeting: ভরদুপুরে প্রিন্সেপ ঘাট থেকে দুই বাস ভর্তি TMC কাউন্সিলর গেলেন নিউটাউনের হোটেলে

TMC Councillors: ৮০ জন বিধায়ক ভেঙে তৈরি হয়েছে বিরোধীদের মধ্যেই নতুন শিবির। আরও একধাপ এগিয়ে ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন। মিশে গিয়েছেন এক নতুন দলে। আর এবার নিউ টাউনে গোপন বৈঠকে হাজির কাউন্সিলররা।

Ritabrata Secret Meeting: ভরদুপুরে প্রিন্সেপ ঘাট থেকে দুই বাস ভর্তি TMC কাউন্সিলর গেলেন নিউটাউনের হোটেলে
তৃণমূলের গোপন বৈঠকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 5:27 PM
Share

কলকাতা: বিজেপি সরকারের বাজেট শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফের শিরোনামে ঋতব্রত (Ritabrata Banerjee) শিবির। প্রিন্সেপ ঘাট থেকে সোমবার দুপুরে ছাড়ল দুটি বাস। সোজা পৌঁছে গেল নিউ টাউনের অভিজাত হোটেলে। একে একে নামলেন কলকাতা পুরনিগমের (KMC) তৃণমূল কাউন্সিলররা (TMC Councillors)। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আবারও একটা তাৎপর্যপূর্ণ ছবি।

বঙ্গ রাজনীতিতে আবার ভাঙনের হাওয়া! সোমবার দুপুরের ছবি সে কথাই বলছে। তৃণমূলের বিদায়ী বোর্ডের একগুচ্ছ কাউন্সিলর হাজির হলেন গোপন বৈঠকে। বাস থেকে একে একে নামলেন জুঁই বিশ্বাস, তারক সিং, অসীম বসু, কাকলি সেন। অভিজাত হোটেলে হাজির হয়েছেন প্রাক্তন মেয়র তথা বিধায়ক ফিরহাদ হাকিম ও বিধায়ক জাভেদ খান। কার্যত গোপনেই এদিন ওই বাসে চেপে নিউটাউনের হোটেলে পৌঁছে যান কাউন্সিলররা।

তৃণমূলের প্রায় ৬০ থেকে ৭০ জন কাউন্সিলর ওই হোটেলে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে কলকাতার কাউন্সিলরের সংখ্যাই প্রায় ৫০। এছাড়া আরও দুটি জেলার কাউন্সিলররা রয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত মুখোপাধ্যায় ও বিধায়ক সন্দীপন সাহা উপস্থিত রয়েছেন হোটেলে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আর কয়েক মাসের মধ্যে কলকাতায় পুরভোট। ডিসেম্বরের মধ্যেই সেই ভোট হওয়ার কথা, তার আগেই কাউন্সিলরদের এই ছবি তৃণমূলে আরও বড় ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। অতি সম্প্রতি শুভেন্দু অধিকারী পুরনিগমে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেখানে ফিরহাদ হাকিম সহ একাধিক তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জুঁই বিশ্বাস, কাজরী বন্দ্যোপাধ্য়ায়রাও। প্রশ্ন উঠছে, পুরনিগমেও কি এবার ঋতব্রত মডেল?

Follow Us