AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal On Kalyan: পরাজিত কল্যাণের বাড়িতে ৬৩ হাঁড়ি মিষ্টি পাঠালেন কুণাল

Kunal On Kalyan: প্রসঙ্গত, এর আগে এই কেন্দ্রে কল্যাণ লড়াই করেছিলেন প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে। ২০২১-এর নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। সাধন পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। কল্যাণ পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯ ভোট।

Kunal On Kalyan: পরাজিত কল্যাণের বাড়িতে ৬৩ হাঁড়ি মিষ্টি পাঠালেন কুণাল
কল্যাণ চৌবের বাড়িতে মিষ্টি পাঠালেন কুণালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2024 | 11:35 PM
Share

কলকাতা: ভোটের বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত বাক্য বিনিময় চলেছে কুণাল ঘোষ ও মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের মধ্যে। এমনকী, কুণালকে ‘পচা কল্যাণ’ বলতেও শোনা যায়। তার আবার তীব্র বিরোধিতা করেন বিজেপি প্রার্থী। আজ মানিকতলা কেন্দ্রে তৃণমূল জিততেই কল্যাণের উদ্দেশ্যে এক হাঁড়ি মিষ্টি পাঠালেন কুণাল। শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর একটি ছবিও শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন ‘পিকচার অফ দ্য ডে’

প্রসঙ্গত, এর আগে এই কেন্দ্রে কল্যাণ লড়াই করেছিলেন প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে। ২০২১-এর নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। সাধন পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। কল্যাণ পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯ ভোট। এইবার উপভোটে বিজেপি প্রার্থীকে হারালেন সাধন-জায়া সুপ্তি। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ২০ হাজার ৭৪৫। সেখানে তৃণমূলের সুপ্তি পেয়েছেন ৮২ হাজার ৮৬১ ভোট। যদিও, বারবার কল্যাণ বলেছেন, “মানিকতলায় ভোট হয়নি, শুধুই ছাপ্পা হয়েছে। একটি বুথে ৬৭৯ টা ভোট পড়েছে, তার মধ্যে ৩টি মাত্র পেয়েছে বিজেপি। ৯৫ শতাংশ লুঠ হয়েছে।” যদিও, কল্যাণ চৌবের সেই অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন,”মিডিয়ার সামনে নাটক করছেন। আপনাকে মানুষ চায় না। আপনি হেরে গিয়েছেন। হারের হ্যাটট্রিক করেছেন।”

এরপর এ দিন জয়লাভের পর আবির খেলায় মেতে ওঠেন কুণাল। তারপরই তিনি জানান কল্যাণ চৌবের বাড়িতে পাঠানো হবে ৬৩টি মিষ্টির হাঁড়ি। কার্যত ব্যাঙ্গাত্মক সুরে তৃণমূল নেতা বলেন, “সবাই মিলে আনন্দ করাই ভাল।”

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা