AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: স্যালাইনকাণ্ডের পিছনে আরজি করের আন্দোলনকারীরা? বিস্ফোরক কথা কুণালের

Kunal Ghosh: কুণাল ঘোষ বলেন, "ওই হাসপাতালের কোনও গুরুত্বপূর্ণ পদাধিকারিক আরজি করের সময় বিক্ষোভ, সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না। একটা কুৎসা করে যে চক্রান্ত সফল হয়নি, এখন কেউ কোনও চক্রান্ত করছেন কি না, সেগুলো সামনে আসুক।"

Kunal Ghosh: স্যালাইনকাণ্ডের পিছনে আরজি করের আন্দোলনকারীরা? বিস্ফোরক কথা কুণালের
কী বলছেন কুণাল ঘোষ?
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 7:03 PM
Share

কলকাতা: ‘বিষাক্ত’ স্যালাইনকাণ্ডে তদন্ত করবে সিআইডি। মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, ওইসময় প্রসূতিদের চিকিৎসা করেছিলেন ট্রেনি চিকিৎসকরা। তখন কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। এরপরই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডে আন্দোলনকারীরা এই কাজে জড়িত কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তুললেন।

মেদিনীপুর মেডিক্যাল কলেজে ‘বিষাক্ত’ স্যালাইনকাণ্ডে প্রসূতির মৃত্যু নিয়ে এদিন কুণাল বলেন, “কোনও বিভাগের কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে শুধু গাইনি বিভাগের। আবার সব মহিলা রোগীর ক্ষতি হয়নি। হয়েছে শুধু ১সি ইউনিটের (প্রসূতিদের)। কী করে ক্ষতি হল? সেখানে যিনি সিনিয়র চিকিৎসক ছিলেন, অ্যানাস্থেসিয়ার দায়িত্বে যিনি ছিলেন, সেগুলো খতিয়ে দেখুন তদন্তকারীরা। ওই হাসপাতালের কোনও গুরুত্বপূর্ণ পদাধিকারিক আরজি করের সময় বিক্ষোভ, সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না, দেখুন তদন্তকারীরা। একটা কুৎসা করে যে চক্রান্ত সফল হয়নি, এখন সরকারের বদনাম করতে কেউ কোনও চক্রান্ত করছেন কি না, সেগুলো সামনে আসুক।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, “বেছে বেছে একটা ইউনিটের একটা বিভাগে ক্ষতি হল, সেটা কেন হল?”

কুণালের অভিযোগের জবাব দিয়ে আরজি কর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “কোনও রোগীর মৃত্যু হলে দু’জন দুঃখ পান, এক তাঁর পরিবার, দুই তাঁর চিকিৎসক। দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, যেকোনও শাসকই আন্দোলনের জুজু দেখেন। তার কাছে আন্দোলন সবসময়ই ভয়ের। আপনি সেই ভয় দেখুন। কিন্তু, মানুষ হিসেবে মনুষ্যত্ব হারিয়ে ফেলবেন না।” একইসঙ্গে তাঁর প্রশ্ন, ওই স্যালাইন নিষিদ্ধ করার পরও কেন ব্যবহার করা হচ্ছিল?

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!