AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: শাসকদলের রাজ্য সম্মেলনে কী স্ট্র্যাটেজি? খোলসা করতে চাইলেন না ফিরহাদ

TMC: ওই সম্মেলনের প্রস্তুতি নিয়েই এদিন তৃণমূল ভবনে বৈঠক করেন শাসকদলের নেতারা। এদিনের বৈঠকের শেষে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ওই সম্মেলনে কারা যোগ দেবেন, তাঁদের নাম-সহ তালিকা প্রকাশ করা হবে।

TMC: শাসকদলের রাজ্য সম্মেলনে কী স্ট্র্যাটেজি? খোলসা করতে চাইলেন না ফিরহাদ
ফিরহাদ হাকিম
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 8:09 PM
Share

কলকাতা: তৃণমূলের রাজ্য সম্মেলনে কী নিয়ে আলোচনা হবে? রাজ্যের শাসকদলের স্ট্র্যাটেজি কী? বৃহস্পতিবারের সেই রাজ্য সম্মেলন নিয়ে সোমবার তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠক সারলেন শাসকদলের নেতারা। তবে ওই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে চাইলেন না ফিরহাদ হাকিমরা।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলন হবে। শাসকদলের সেই সম্মেলনে প্রধান বক্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ওই সম্মেলনের প্রস্তুতি নিয়েই এদিন তৃণমূল ভবনে বৈঠক করেন শাসকদলের নেতারা। এদিনের বৈঠকের শেষে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, ওই সম্মেলনে কারা যোগ দেবেন, তাঁদের নাম-সহ তালিকা প্রকাশ করা হবে। তালিকায় থাকবেন ব্লক সভাপতি, পঞ্চায়েত সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি-চেয়ারম্যান, দলের জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য, রাজ্যের সব কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদরা।

বৈঠক শেষে দলের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলতে চাইলেন না ফিরহাদ হাকিম। তিনি বলেন, “নেত্রী সমাবেশ ডাকতে বলেছেন। আমরা তাই বৈঠকে বসেছি। নেত্রী আমাদের বার্তা  দেবেন। সাংগঠনিক বিষয় নিয়ে আপনাদের সামনে বলব না।” বক্তার তালিকায়া কারা থাকবেন, তা নিয়েও মুখ খুলতে চাইলেন না ফিরহাদ। তিনি মুখ না খুললেও রাজনীতির কারবারিরা বলছেন, বৃহস্পতিবারের রাজ্য সম্মেলন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো।

Follow Us