AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাকে হারালেন পার্থ চট্টোপাধ্যায়, শোক জানাতে নাকতলার বাড়িতে অভিষেক

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিক সমস্যায় ভুগছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মা। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রয়াণ হয় তাঁর।

মাকে হারালেন পার্থ চট্টোপাধ্যায়, শোক জানাতে নাকতলার বাড়িতে অভিষেক
ফাইল চিত্র।
| Updated on: Jun 13, 2021 | 5:58 PM
Share

কলকাতা: প্রয়াত হলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। বয়সজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার দুপুরে প্রয়াত হন। খবর পেয়েই পার্থবাবুর নাকতলার বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিক সমস্যায় ভুগছিলেন শিবানীদেবী। রবিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ প্রয়াণ হয় তাঁর। খবর পেয়েই ৫টা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থবাবু ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপরই সেখানে পৌঁছন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ মালা রায়।

আরও পড়ুন: দিনে দুপুরে হরিদেবপুরে চলল গুলি, ১২ ঘণ্টার ব্যবধানে ফের বেহালায় হিংসা

তৃণমূলের একাধিক প্রথম সারির নেতার সেখানে পৌঁছনোর কথা। কড়া নিরাপত্তায় এই মুহূর্তে মুড়ে ফেলা হয়েছে নাকতলায় পার্থবাবুর বাসভবন ‘বিজয়কেতন’ চত্বর। সূত্রের খবর, সন্ধ্যা ৭টা নাগাদ ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে শিবানীদেবীর। উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?