AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘বাকিরা অন্তর থেকে ছটফট করছে’ ঋত শিবিরের সাবিনা পদ ছাড়তেই ‘আসরে’ মমতা শিবিরের কুণাল

Kolkata: কুণাল ঘোষ বলেন, "যাঁরা আপাত দৃষ্টিতে অন্যদিকে আছেন। তারা অনেকে কমিউনিকেশনে আছেন আমাদের সাথে। চাপে রেখে মন রাখা যায় না। ব্যক্তিগত ভাবে কারও পদক্ষেপ নিয়ে মন্তব্য করব না। চোর মাফিয়া কয়েকটা পাপ ঢাকতে গেছে। বাকিরা অন্তর থেকে ছটফট করছে।"

Kunal Ghosh: 'বাকিরা অন্তর থেকে ছটফট করছে' ঋত শিবিরের সাবিনা পদ ছাড়তেই 'আসরে' মমতা শিবিরের কুণাল
কুণাল ঘোষ, মমতা শিবিরImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2026 | 4:30 PM
Share

কলকাতা: ঋতব্রত শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলের মহিলা সভানেত্রীর সাবিনা ইয়াসমিন পদ ছেড়েছেন। অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছেড়েছেন তিনি। সাবিনা পদ ছাড়তেই ‘আসরে’ মমতা শিবিরের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বড় মন্তব্য করলের তিনি।

কুণাল এ দিন সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে তিনি জানান, যাঁরা ঋতব্রত শিবিরে রয়েছেন, তাঁদের অনেকে মনকষ্টে আছেন। তলে তলে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন তিনি। তবে বেলেঘাটার বিধায়ক সরাসরি সাবিনাকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বলেছেন, “সাবিনার বিষয়টি ওদের। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করে বিজেপির গড়ে দেওয়া টিমে গিয়েছেন।” তিনি আরও বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের সৌজন্য টিকিট ও অর্থ নিয়ে বিধানসভায় এসেছেন। তাঁদের অনুরোধ করব। যাঁরা পাপ ঢাকতে গিয়েছেন তাঁরা বাদে।”

এরপর তিনি বলেন, “অন্যরা ভয় না পেয়ে আপনারা চাটন বা বালিশের সঙ্গে না থেকে, মান সম্মান না খুইয়ে চলে আসুন। বিজেপির কথায় চলবেন না। ম্যাক্সিমাম ৬-৮ জন ওই দিকে আছে। বাকি সবাই ভয়ে আছে।” কুণাল ঘোষ বলেন, “যাঁরা আপাত দৃষ্টিতে অন্যদিকে আছেন। তারা অনেকে কমিউনিকেশনে আছেন আমাদের সাথে। চাপে রেখে মন রাখা যায় না। ব্যক্তিগত ভাবে কারও পদক্ষেপ নিয়ে মন্তব্য করব না। চোর মাফিয়া কয়েকটা পাপ ঢাকতে গেছে। বাকিরা অন্তর থেকে ছটফট করছে।”

Follow Us