TMC Candidate List: কোন বিধায়কদের নাম বাদ পড়তে পারে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে

TMC: নতুন প্রার্থী হিসেবে এবার নাম থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের। তারকা প্রার্থী হিসেবে জায়গা নিতে পারেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্যের বর্তমান শাসক দল তরুণ মুখে জোর দিতে পারে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্তরাও পেতে পারেন টিকিট।

TMC Candidate List: কোন বিধায়কদের নাম বাদ পড়তে পারে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 17, 2026 | 10:27 AM

কলকাতা: মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। সূত্রের খবর এদিনই ২৯৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় থাকতে পারে একাধিক চমক। একাধিক তারকা নাম যেমন থাকতে পারে, তেমনই বাদ পড়তে পারে একাধিক নাম।

সূত্রের খবর, নতুন প্রার্থী হিসেবে এবার নাম থাকতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের। তারকা প্রার্থী হিসেবে জায়গা নিতে পারেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। রাজ্যের বর্তমান শাসক দল তরুণ মুখে জোর দিতে পারে। তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্তরাও পেতে পারেন টিকিট। এছাড়া কয়েকজন প্রার্থীর কেন্দ্র বদল হতে পারে।

এবার প্রার্থী তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা বেহালা পশ্চিমের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায়ের। নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ সময় জেলে ছিলেন তিনি। সম্প্রতি ছাড়া পেয়েছেন। কিছুদিন আগে নিজের এলাকায় পরিদর্শনে বেরিয়ে ছিলেন তিনি। তবে এবার আর তাঁকে টিকিট দেওয়া হবে না বলেই শোনা যাচ্ছে। বেহালা পশ্চিমে টিকিট পেতে পারেন বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে আরও এক দাপুটে নেত্রীর নাম।

সোনারপুর বিধানসভা কেন্দ্র নিয়ে জল্পনা রয়েছে। বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছেন লাভলি। তাঁর নাম বাদ পড়তে পারে এবার।

এছাড়া বারাসত কেন্দ্রে সম্ভবত এবার টিকিট পাচ্ছেন না অভিনেতা চিরঞ্জিৎ। তাঁর জায়গায় টিকিট পেতে পারেন সব্যসাচী দত্ত। মঙ্গলবার বিকেলের মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Follow Us