AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: ‘দিদিমণির সঙ্গেই সারাজীবন থাকব…’, প্রসূনের পাশে থেকে বলে দিলেন বাবুন

TMC: এবার মহামেহান স্পোর্টিংয়ের ইফতারের সন্ধেয় একসঙ্গে দেখা গেল বাবুন ও প্রসূনকে। হাত মেলালেন একে অপরের সঙ্গে। প্রসূনের পাশে বসে বাবুন বললেন, 'সারাজীবন আমি দিদিমণির সঙ্গেই থাকব, অন্য কিছু করব না।' এবারের লোকসভা ভোটে হাওড়া থেকে প্রসূনের জয়ের ব্যবধানও আগের থেকে অনেক বাড়বে বলে আশাবাদী তিনি।

TMC: 'দিদিমণির সঙ্গেই সারাজীবন থাকব...', প্রসূনের পাশে থেকে বলে দিলেন বাবুন
প্রসূন বন্দ্যোপাধ্য়ায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2024 | 7:39 PM
Share

কলকাতা: লোকসভা নির্বাচনের মুখে এবার এক ভিন্ন চিত্র ধরা পড়ল। রাগ-অভিমানের পর্বে জল ঢেলে একবার পাশাপাশি হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। কিছুদিন আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে নিজের ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক শেষ করার কথা জানিয়ে দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘ওকে মানুষ করতে পারিনি।’ সেই সব পর্ব মিটে যাওয়ার পর এবার মহামেহান স্পোর্টিংয়ের ইফতারের সন্ধেয় একসঙ্গে দেখা গেল বাবুন ও প্রসূনকে। হাত মেলালেন একে অপরের সঙ্গে। প্রসূনের পাশে বসে বাবুন বললেন, ‘সারাজীবন আমি দিদিমণির সঙ্গেই থাকব, অন্য কিছু করব না।’ এবারের লোকসভা ভোটে হাওড়া থেকে প্রসূনের জয়ের ব্যবধানও আগের থেকে অনেক বাড়বে বলে আশাবাদী তিনি।

শুধু স্বপন বন্দ্যোপাধ্য়ায়ই নয়, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিলেন অতীতের রাগ-অভিমানের পালা তিনিও ভুলে যেতে চান। প্রশ্ন করায় বললেন, ‘ওসব কিছু নয়। ওসব ঘরে ঘরে হয়। পরিবারে সবসময় এরকম হয়।’ স্বপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের দীর্ঘদিনের পরিচিতির কথা তুলে ধরে বললেন, ‘ওঁ আমার ভাইয়ের মতো।’

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয়েছিল যখন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পান না স্বপন বন্দ্যোপাধ্য়ায়। ক্ষোভ উগরে দিয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের হুঙ্কারও দিয়েছিলেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধেই। আর এসবের মধ্যেই নিজের ভাইয়ের উপর বেজায় বিরক্ত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এরপর আজ ভোটের মুখে আবার কাছাকাছি প্রসূন-বাবুন।

Follow Us