AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Udayan Guha Assets: স্বামী-স্ত্রীর কোটি কোটি টাকার অস্থাবর সম্পত্তি, কতটা ধনী উদয়ন?

Udayan Guha Election Affidavit: উদয়নের একাধিক স্থায়ী আমানত রয়েছে। কোনওটির অঙ্ক ১৪ লক্ষ ৬০ হাজার ২০৭ টাকা। কোনও অ্যাকাউন্টে ৩২ লক্ষ ৩০ হাজার ৯০৬ টাকা স্থায়ী আমানত রয়েছে। আবার কোনও অ্যাকাউন্টে প্রায় ৩২ লক্ষ এবং আর একটি অ্যাকাউন্টে সাড়ে ৪১ লক্ষ টাকার বেশি স্থায়ী আমানত রয়েছে।

Udayan Guha Assets: স্বামী-স্ত্রীর কোটি কোটি টাকার অস্থাবর সম্পত্তি, কতটা ধনী উদয়ন?
উদয়ন গুহর সম্পত্তি কত?Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 17, 2026 | 5:26 PM
Share

কলকাতা ও কোচবিহার: তিনি প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। বুধবারই তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। সেই উদয়ন গুহর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত? ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিনহাটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বছর একাত্তরের উদয়ন। নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন তিনি। দেখে নেওয়া যাক, তাঁর কত সম্পত্তি রয়েছে।

উদয়ন গুহর স্থাবর ও অস্থাবর সম্পত্তি কত?

বাম রাজনীতির সঙ্গে যুক্ত পরিবারের সন্তান উদয়ন গুহ। তাঁর বাবা কমল গুহ ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতা ও বামফ্রন্ট সরকারের মন্ত্রী। উদয়ন গুহও ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। ছাব্বিশের নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর গত ৫ অর্থবর্ষের আয়ের হিসেব দেন তিনি।

হলফনামায় উদয়ন জানান, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৪ লক্ষ ৫৯ হাজার ৭১৩ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ১২ লক্ষ ২৭ হাজার ৭৫০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১২ লক্ষ ২ হাজার ৫৪০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ১৭ লক্ষ ৩৭ হাজার ৫৫০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে উদয়নের আয় বেশ কিছুটা বেড়ে হয় ৩০ লক্ষ ৩৫ হাজার ৬০ টাকা।

উদয়নের স্ত্রী শাশ্বতী গুহর ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ১৫ লক্ষ ৫৯ হাজার ৮৮৯ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে শাশ্বতীর আয় ছিল ১৩ লক্ষ ৭১ হাজার ৪০০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে উদয়নের স্ত্রীর আয় ছিল ১৭ লক্ষ ৩ হাজার ৩৭০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ৯ লক্ষ ২১ হাজার ৬৯০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে উদয়নের স্ত্রীর আয় ছিল ৩৫ লক্ষ ৫৭ হাজার ৩৩০ টাকা।

উদয়ন ও তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি-

উদয়নের একাধিক স্থায়ী আমানত রয়েছে। কোনওটির অঙ্ক ১৪ লক্ষ ৬০ হাজার ২০৭ টাকা। কোনও অ্যাকাউন্টে ৩২ লক্ষ ৩০ হাজার ৯০৬ টাকা স্থায়ী আমানত রয়েছে। আবার কোনও অ্যাকাউন্টে প্রায় ৩২ লক্ষ এবং আর একটি অ্যাকাউন্টে সাড়ে ৪১ লক্ষ টাকার বেশি স্থায়ী আমানত রয়েছে।

উদয়নের স্ত্রীরও একাধিক স্থায়ী আমানত রয়েছে। কোনওটিতে প্রায় সাড়ে ৩৪ লক্ষ টাকা, কোনওটিতে প্রায় সাড়ে ৩৯ লক্ষ টাকা স্থায়ী আমানত রয়েছে। উদয়ন ও তাঁর স্ত্রীর একাধিক সেভিংস অ্যাকাউন্টেও লক্ষ লক্ষ টাকা রয়েছে। শেয়ারবাজার ও মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করেছেন তাঁরা।

উদয়ন গুহ জানিয়েছেন, তাঁর একটি গাড়ি রয়েছে। গাড়িটি তিনি ১২ লক্ষ ৯১ হাজার ৩৮৩ টাকায় কিনেছেন। তবে তাঁর স্ত্রীর নামে কোনও গাড়ি নেই। উদয়নের কাছে ৩৪ হাজার ৬৪৩ টাকার সোনার গয়না রয়েছে। আর রুপোর গয়না রয়েছে ২১৫ টাকার। স্ত্রীর গয়না রয়েছে ৫৬ হাজার ৩৭৯ টাকার।

সবমিলিয়ে উদয়নের অস্থাবর সম্পত্তি রয়েছে ৪ কোটি ৫ লক্ষ ৫৫ হাজার ৩১১ টাকার। আর শাশ্বতীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৫৬ লক্ষ ২২ হাজার ৯০৭ টাকার।

উদয়ন ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি-

উদয়ন ও তাঁর স্ত্রীর নামে কোনও কৃষিজমি নেই। তাঁদের নামে কোনও অকৃষিজমিও নেই। উদয়নের দুটি বাসভবন রয়েছে। একটি কলকাতার সল্টলেকে। অন্যটি দিনহাটায়। দিনহাটার বাড়িটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। আর সল্টলেকের বাড়িটি লিজে নেওয়া। তাঁর স্ত্রীর নামে কোনও বাড়ি নেই। সবমিলিয়ে উদয়ন গুহর স্থাবর সম্পত্তি রয়েছে ৩৫ লক্ষ ২৮ হাজার ৪২২ টাকার। আর স্ত্রীর নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। নিজের পেশা ব্যবসা বলে জানিয়েছেন উদয়ন। আর তাঁর স্ত্রী গৃহবধূ।

Follow Us