AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রধানমন্ত্রীর ইয়াস বৈঠক বয়কট করার ইঙ্গিত আগেই তাঁকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক টুইট রাজ্যপালের

ইচ্ছাকৃতভাবে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে কলাইকুণ্ডায় রিভিউ বৈঠক বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইট করে এমনই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar )।

প্রধানমন্ত্রীর ইয়াস বৈঠক বয়কট করার ইঙ্গিত আগেই তাঁকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক টুইট রাজ্যপালের
রাজ্যপাল জগদীপ ধনখড়, ফাইল চিত্র।
| Updated on: Jun 01, 2021 | 7:52 AM
Share

কলকাতা: পরিকল্পনা আগেই করে রেখেছিলেন। ইচ্ছাকৃতভাবে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে কলাইকুণ্ডায় রিভিউ বৈঠক বয়কট করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইট করে এমনই দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar )।

ধনখড়ের দাবি, ২৭ মে রাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোনে জানিয়েছিলেন, বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলে, তিনি থাকবেন না। ২৮ মে সেই পরিকল্পনা মতোই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বৈঠক বয়কট করেন। রাজ্যপালের দাবি, বৈঠক সংক্রান্ত বিষয়ে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যবহার যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্যের পরিপন্থী। দাবি ধনখড়ের।

রাজ্যপাল টুইটে লেখেন, “গত ২৭ মে রাত ১১টা বেজে ১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি।” তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বয়কট করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বলে দাবি করেন রাজ্যপাল। রাজ্যপাল লেখেন, “উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন, ওই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে তিনি সদলে ওই বৈঠক বয়কট করবেন।”

রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবের উদ্দেশেও টুইট করেন রাজ্যপাল। তিনি লেখেন, ‘দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘ ইতিহাসে ২৮ মে দিনটি ‘কালো দিন’ হিসেবে ইতিহাসের পাতায় থেকে যাবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে ধ্বংস হয়েছে দেশের গণতন্ত্র’।

রাজ্যপাল লেখেন, “অহং জিতল, পরাজিত নাগরিক পরিষেবা….”

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?