AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBCS Recruitment: শিক্ষক নিয়োগের মতো তৃণমূল জমানায় আমলা নিয়োগেও দুর্নীতি? প্রশান্ত বর্মনকে নিয়ে বিস্ফোরক বিজেপি MLA

BDO Recruitment: বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগের পাশাপাশি কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তীব্র ক্ষোভের সুরেই বলেন, “কীভাবে তিনি নীলবাতি নিয়ে ঘোরেন? আমরা মুখ্যমন্ত্রীকে বলব সর্বশক্তি প্রয়োগ করে খুনের আসামি ওই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হোক।”

WBCS Recruitment: শিক্ষক নিয়োগের মতো তৃণমূল জমানায় আমলা নিয়োগেও দুর্নীতি? প্রশান্ত বর্মনকে নিয়ে বিস্ফোরক বিজেপি MLA
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit: TV 9 Bangla
| Updated on: May 22, 2026 | 4:34 PM
Share

প্রসেনজিৎ চৌধুরী, নীলেশ্বর স্যান্যাল, রঞ্জিত ধরের রিপোর্ট 

কলকাতা ও শিলিগুড়ি: তৃণমূল জমানায় WBCS-এর চাকরিতেও দুর্নীতি? ফলতার এক্স বিডিও শানু বক্সিকে নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার প্রশান্ত বর্মনকে নিয়ে বড় অভিযোগ করছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। একদিন আগেই বলেছিলেন প্রশান্ত বর্মনকে দ্রুত গ্রেফতার হবে। তাঁর সব ফাইল খোলা হবে। এবার করছেন আরও বড় অভিযোগ। শিখা দেবী বলছেন, প্রশান্ত বর্মনরা বিডিও হয়ে লুঠপাঠ করেছেন পঞ্চায়েতের তিন স্তরেই। ২০১৬ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কিভাবে পাশ করলেন এরা?  ১৯ পেয়েও বিডিও হয়েছেন শুনেছি। ওই পরীক্ষায় গলদ ছিল। আমরা মুখ্যমন্ত্রীকে জানাব তদন্ত করার জন্যে।   

বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগের পাশাপাশি কীভাবে বিপুল সম্পদের মালিক হলেন তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তীব্র ক্ষোভের সুরেই বলেন, “কীভাবে তিনি নীলবাতি নিয়ে ঘোরেন? আমরা মুখ্যমন্ত্রীকে বলব সর্বশক্তি প্রয়োগ করে খুনের আসামি ওই প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা হোক।” 

শুরুতে কালচিনির বিডিও হিসাবে দায়িত্ব নেন এই প্রশান্ত বর্মন। তারপর চলে যান রাজগঞ্জে। রাজগঞ্জে বিডিও থাকাকালীন সল্টলেকের দত্তাবাদের স্বপন কামিল্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ী খুনে নাম জড়ায় প্রশান্ত বর্মণের। পরবর্তীতে কোনও অদৃশ্য শক্তির ক্ষমতা বলেও ওই কেসের চার্জশিট থেকে তারঁ নাম উধাও হয়ে যায়। অথচ পরপর এই কেসে তদন্তকারী অফিসারও বদলে যায়। তা নিয়েও বিস্তর চাপানউতোর হয়।

এখন শিখা চট্টোপাধ্যায় বলছেন, “তৎকালীন মুখ্যমন্ত্রীর হাত মাথায় ছিল বলে উনি এত দুর্নীতি করেছেন। ও একজন ক্রিমিনাল, সোনাব্যবসায়ীকে খুন করল। তারপরেও নীল বাতি জ্বালিয়ে ঘুরল। ওর মাইনে কত হতে পারে? কিন্তু এত সম্পত্তি কোথা থেকে এল?”  

Follow Us
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
রাজনাথের সঙ্গে বৈঠকে কী কী আলোচনা করলেন শুভেন্দু?
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
কালীঘাটের প্রাক্তন ওসি শান্তনুর বাড়ির তালা ভেঙে ঢুকলেন ইডি আধিকারিকরা
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
CAA নিয়ে পদক্ষেপে কী কী সিদ্ধান্ত শাহ-শুভেন্দুর বৈঠকে?
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
'অনেকেই ভাবছেন আমি BJP ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছি', মুখ খুললেন পরমব্রত
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
সোনা পাপ্পুকে জেরা করে কোন প্রভাবশালীর নাম জানতে পারল ইডি?
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
পুনর্নির্বাচনেও ফলতায় ব্যাপক সাড়া, নির্বিঘ্নে হল ভোটগ্রহণ
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
রাজস্ব ক্ষতি রুখতে কড়া মুখ্যমন্ত্রী
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
ভোট পরবর্তী হিংসা মামলায় আত্মসমর্পণ তৃণমূল বিধায়ক জাভেদ খানের
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না
রক্ষাকবচ পেলেও অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR খারিজ কিন্তু হল না