AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: আগামী ২ দিনে ১৩ জেলায় তাপপ্রবাহ, কেবল দক্ষিণের ৩ জেলায় বৃষ্টি… আপনি কোন এলাকায় পড়ছেন?

Weather Update: আগামী  ৪৮ ঘণ্টায় দক্ষিণের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। বুধ-বৃহস্পতিতে ফের ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বুধ-বৃহস্পতিতে ফের দক্ষিণ জুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Weather Update: আগামী ২ দিনে ১৩ জেলায় তাপপ্রবাহ, কেবল দক্ষিণের ৩ জেলায় বৃষ্টি... আপনি কোন এলাকায় পড়ছেন?
কোন কোন জেলায় বৃষ্টি?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 22, 2024 | 1:59 PM
Share

কলকাতা: দাবদাহে জ্বলছে বাংলা। বইছে গরম হাওয়া। বাংলা যেন তপ্ত তাওয়া! তার মধ্যেই সোম ও মঙ্গলবার দক্ষিণের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তার জেরে আগামী ৪৮ ঘণ্টায়  ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। আপাতত মঙ্গলবার পর্যন্ত কলকাতা-হাওড়ায় তাপপ্রবাহ নয়।  কলকাতা-উপকূলে নাকাল করবে ভ্যাপসা গরম।  তবে আগামী  ৪৮ ঘণ্টায় দক্ষিণের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। বুধ-বৃহস্পতিতে ফের ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বুধ-বৃহস্পতিতে ফের দক্ষিণ জুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধ-বৃহস্পতিতে মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় জলীয় বাষ্প ঢুকেছে। তাই সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলার আকাশ। সেই কারণেই তাপমাত্রা গরম। কিন্তু বেড়েছে ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে। দু’দিনের বৃষ্টিতে তাপমাত্রা কমবে বটে, কিন্তু এখনও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই। ঘর্মাক্ত হবে পরিবেশ। বুধবার থেকে আবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণের সব জেলা তো বটেই, উত্তরবঙ্গেরও মালদহ,  দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধ-বৃহস্পতিবার আরও ১-২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।

Follow Us