AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Dissolved: গদি আঁকড়ে মমতা, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা

Governor dissolves Bengal Assembly Before New Government Formation: আগামী দু’দিন রাজ্যের দায়িত্বে রাজ্য়পাল। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে ইতি পড়লো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের পথ পুরোদমে প্রশস্ত হল তা বলার অপেক্ষা রাখে না।

West Bengal Assembly Dissolved: গদি আঁকড়ে মমতা, রাজ্যপাল ভেঙে দিলেন বিধানসভা
রাজ্যপাল আরএন রবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 07, 2026 | 10:20 PM
Share

কলকাতা: আর ঠিক দু’দিন পরেই নতুন সরকারের শপথগ্রহণ। কিন্তু, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা নিয়ে চাপানউতোর কম হয়নি। এখনও ছাড়েননি চেয়ার। এদিকে আজই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ দিন। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেননি। এবার ভারতীয় সংবিধান মেনে আগের সরকার ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের (২) নম্বর দফার (খ) উপ-দফা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়েছেন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা।  

আগামী দু’দিন রাজ্যের দায়িত্বে রাজ্য়পাল। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে ১৭তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে ইতি পড়লো। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে ১৮তম বিধানসভা গঠনের পথ পুরোদমে প্রশস্ত হল তা বলার অপেক্ষা রাখে না। এদিকে আগেও পদত্যাগের প্রসঙ্গ উঠতেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাফ বলেছিলেন, “আমরা কিন্তু হারিনি। আমাদের ১০০ সিট লুঠ করা হয়েছে।” সে কারণেই যে তিনি পদত্যাগ করতে নারাজ তাও সোচ্চারে বলেন। তা নিয়ে রাজনৈতিক আঙিনা থেকে সোশ্য়াল মিডিয়ায় চর্চা কম হয়নি। 

রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে হবে নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান। জনতাকে সাক্ষী রেখে পথচলা শুরু করবে ডাবল ইঞ্জিন সরকার। শনিবার ব্রিগেডে থাকবেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন বিজেপি-শাসিত রাজ্যগুলির একাধিক মুখ্যমন্ত্রী। শপথ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবে এসপিজি, কলকাতা পুলিশ। ব্রিগেডের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?