West Bengal Election 2026 Live: ইদের নামাজে মমতা, কালীঘাটে পুজো শুভেন্দুর
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: ময়দানে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও। কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। পদ্মফুলের অন্য প্রার্থীদেরও মন্দিরে যাওয়ার সূচি রয়েছে। একইভাবে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীরাও থাকছেন পথে। সূচি অন্তত সেই কথাই বলছে।

সকাল থেকে জোরদার জনসংযোগ Image Credit source: TV 9 Bangla
LIVE NEWS & UPDATES
-
21 Mar 2026 11:34 AM (IST)
সম্প্রীতির বার্তা অভিষেকের
কী বললেন অভিষেক…
- বাংলার এই ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক। উৎসব ভালোবাসা শেখায়। মানবতাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সবাইকে মানবতার জন্য একজোট হয়ে বাঁচতে হবে।
- আপনার উৎসবে আমি সামিল হব আমার উৎসবে আপনি সামিল হবে এটাই বাংলা। রমজানে রাম হলে দীপাবলিতে আলি।নাম কাটা এত দূরের কথা গর্দান কাটলেও ঝুঁকব না।
- সরকার মালিক নয় আমাদের ভারাটে মাত্র। এই দেশ আমার যেমন আপনারও তেমন। মন্দিরের ঘণ্টা মসজিদের আজান একসাথে বাজবে, এটাই আমার বাংলা। কেউ বলছে হিন্দু বিপদে ; কেউ বলছে মুসলিম বিপদে। আমি বলছি হিন্দুস্থান অর্থাৎ গোটা দেশ বিপদে রয়েছে।
-
21 Mar 2026 11:32 AM (IST)
রেড রোড থেকে চাঁচাছোলা আক্রমণে মমতা
-
-
21 Mar 2026 09:46 AM (IST)
ইদের সকালেই জোরদার জনসংযোগে শাসক-বিরোধী
- ইদের সকালেই জোরদার জনসংযোগে ভবানীপুরের প্রার্থী। সঙ্গে পতাকা নিয়ে গেরুয়া শিবিরের প্রচুর কর্মী সমর্থক। কালীঘাটে পুজোর পর প্রচারে নামবেন শুভেন্দু।
- কিছু সময়ের মধ্যে রেড রোডে চলে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
- রেড রোডে এসেই ফের একবার এসআইআর নিয়েও সুর চড়ালেন মমতা। সাফ বললেন, “এসআইআরে অনেকের নাম কাটা হয়েছে। পরিবারের সদস্য হিসাবে আপানদের জন্য লড়ব।”
Live Assembly Election 2026 News Updates in Bengali: ভোটের আর মাত্র কটা দিন বাকি। বেজে গিয়েছে দামামা। এসে গিয়েচে নির্ঘণ্ট। এবার ইদের দিনেও সরগরম রাজ্য-রাজনীতি। আজ যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় প্রার্থীরা ইদের শুভেচ্ছা বিনিময় করলেন। ইদের নামাজ স্থলে গেলেন, ঠিক সেই সময় ময়দানে দেখা গেল শুভেন্দু অধিকারীকেও। কালীঘাট মন্দিরে পুজো দিলেন বিধানসভার বিরোধী দলনেতা। পদ্মফুলের অন্য প্রার্থীদেরও মন্দিরে যাওয়ার সূচি রয়েছে। একইভাবে সিপিআইএম-সহ বামপন্থী প্রার্থীরাও থাকছেন পথে। সূচি অন্তত সেই কথাই বলছে।