
রবিবার কোচবিহারে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার জন্য প্রস্তুতি চলছে। শুধু প্রস্তুতি বলা ভুল, একই সঙ্গে প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য রয়েছে হাই-অ্যালার্ট। এই আবহের মধ্যেই মধ্যরাতে আগ্নয়াস্ত্র-সহ গ্রেফতার ২ দুষ্কৃতী। প্রধানমন্ত্রীর সভার আগে কোচবিহারে চলছিল নাকা চেকিং। সেই সময়ই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
জানা যাচ্ছে, কোচবিহারে চ্যাংড়াবান্ধ্যায় শনিবার রাতে চলছিল নাকা চেকিং। সেই সময় দেশি অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এই দু’জনকে। ধৃতদের থেকে মিলেছে ছ’টি দেশি পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, এই দুই অভিযুক্ত মেখলিগঞ্জ থেকে অস্ত্র নিয়ে আসছিল। তবে রাত আড়াইটা নাগাদ বিএসএফ-এর হাতে ধরা পড়ে তারা।
বিস্তারিত পড়ুন: PM Modi Visit Border Security BSF Arms Seizure: ২০ রাউন্ড কার্তুজ, ৬ দেশি পিস্তল! মোদী আসার আগের রাতে কোচবিহার থেকে ২ জনকে ধরল BSF
এই নিয়ে পরপর তিনদিন। যেখানে-যেখানে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী প্রচারে যাচ্ছেন, সেখানেই তাঁকে পতাকা নিয়ে বাধা দেওয়া হচ্ছে। রবিবারও সকালে ভোট প্রচারে বেরনো মাত্রই অধীরকে ঘিরে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের।
এখানে উল্লেখ্য, যে কেন্দ্রে অধীর প্রচার করছিলেন সেই কেন্দ্র দখলে রয়েছে বিজেপির। গতবার এখান থেকে জিতেছিলেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। এবারও দল তাঁকে প্রার্থী করেছে। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর প্রচারে এখনও কোনও সমস্যা হয়নি। তাহলে অধীরই কেন?
বিস্তারিত পড়ুন: Adhir Campaign in Berhampore: অধীরকে দেখেই দু’পাশে চিল-চিৎকার TMC কর্মীদের, মাঝখান থেকে হাসতে-হাসতে প্রচার করে বেরিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী
মাছ নিয়ে রাজনীতি তুঙ্গে উত্তর দমদমে। প্রচারে বেরিয়ে মাছে ভাতে বাঙালির স্লোগান তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবারের প্রচারে জনসংযোগের কেন্দ্র হিসেবে স্থানীয় বাজারে অর্থ প্রতিমন্ত্রী। বাজারে দাঁড়িয়ে চন্দ্রিমার কটাক্ষ, “অমিত শাহ ১৫ দিন বাংলায় থাকবেন। ভাবছি এখান থেকেই একটা মাছ ওনাকে পাঠাব। প্রতি রাজ্যের নিজস্ব খাদ্য সংস্কৃতি ওনার জানা দরকার।”
সূত্রের খবর, ৯ এপ্রিল তিন জায়গায় জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসানসোল, সিউড়ি, হলদিয়ায় হতে পারে তাঁর সভা। ১১ এপ্রিল কৃষ্ণনগরে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। ১২ এপ্রিল শিলিগুড়িতে মেগা রোড শো। প্রায় তিন কিলোমিটারব্যাপী ওই রোড শো হবে।
Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রথম দফার ভোটের বাকি ১৯ দিন। আজ কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন মোদী। উত্তরবঙ্গে গড় ধরে রাখতে দলের নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিক নজর রাজনৈতিক মহলে। অন্যদিকে কালিয়াচক কাণ্ডেও উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে দিল্লিতেও। এভাবে উত্তরবঙ্গে এসে মোদী কী বলছেন সেদিকেও নজর থাকছে। অন্যদিকে এদিনই আবার মুর্শিদাবাদের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে রয়েছে মমতার পদযাত্রা। সামশেরগঞ্জ ও জিয়াগঞ্জে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।