AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA Hike 2026: DA ঘোষণায় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ক’গুণ বেড়ে গেল জানেন?

WB Budget On DA Hike 2026: নতুন বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়াল রাজ্য সরকার। ১ অক্টোবর থেকে পেনশনভোগীরাও ৩৮ শতাংশ হারেই ডিএ পাবেন। আর এই ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক ৪২ শতাংশ থেকে কমে হল ২২ শতাংশ। 

DA Hike 2026:  DA ঘোষণায় সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ক'গুণ বেড়ে গেল জানেন?
কতটা বেতন বাড়ল সরকারি কর্মীদের? Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 22, 2026 | 4:52 PM
Share

কলকাতা: সরকারি কর্মীদের দীর্ঘ আন্দোলন-প্রতীক্ষার অবলান। নতুন সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। ২০ শতাংশ ডিএ ঘোষণা করলেন শুভেন্দু-সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ ১৮ শতাংশ থেকে বেড়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দাঁড়াল ৩৮ শতাংশ। কেন্দ্রের সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। সেখানে বাংলায় রাজ্য সরকারি কর্মীরা পেতেন ২২ শতাংশ ডিএ।  অনেক টালবাহানা, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর তৃণমূল সরকার সামান্য কিছু ডিএ বাড়ান রাজ্য সরকারি কর্মীদের। নতুন বাজেটে এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বাড়াল রাজ্য সরকার। ১ অক্টোবর থেকে পেনশনভোগীরাও ৩৮ শতাংশ হারেই ডিএ পাবেন। আর এই ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক ৪২ শতাংশ থেকে কমে হল ২২ শতাংশ।

এই ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের ঠিক কতটা বেতন বৃদ্ধি পেতে পারে? 

একটি উদাহরণ দিয়ে বোঝালে, যদি কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হয়, তাহলে তৃণমূল আমলে ১৮ শতাংশ ডিএ পেয়ে, তাঁর বেতন বৃদ্ধি হয়েছিল ৯ হাজার টাকা। এক ধাক্কায় ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ায় ১৯ হাজার টাকা বেতন বাড়বে সরকারি কর্মীদের।

আবার ধরুন একজন জুনিয়র সরকারি কর্মীর বেসিক বেতন ৩০ হাজার টাকা, তাহলে তিনি আগে ১৮ শতাংশ ডিএ হিসাবে, হাতে বেশি পেতেন ৩০০০X১৮/১০০ অর্থাৎ ৫৪০০ টাকা। এখন ২০ শতাংশ ডিএ বাড়ায়, তিনি হাতে বেশি পাবেন ৩০০X২০/১০০ হারে অর্থাৎ ১১,৪০০ টাকা। অর্থাৎ দ্বিগুণেরও বেশি।

স্বাভাবিকভাবেই খুশি ডিএ আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী ভোটের আগে যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন, তা মেটানোর দিকে এগোচ্ছেন। তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ। বাকি যা আছে, সেটাও মিটিয়ে দেবেন।”

Follow Us