
বিস্তারিত পড়ুন: Humayun Kabir’s Party Candidate List: মমতার বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন
পাঁচ রাজ্যে ভয়মুক্ত ভোটের ব্যবস্থা করতে ২৫ লক্ষ নির্বাচনী আধিকারিক নিয়োগ করল কমিশন।
১৫ লক্ষ ভোট কর্মী
৮.৫ লাখ নিরাপত্তাকর্মী
১৫ হাজার মাইক্রো অবসার্ভার শুধু গণনার জন্য
৪০ হাজার গণনা কর্মী
৪৯ হাজার মাইক্রো অবসার্ভার
২১ হাজার সেক্টর অফিসার।
২.১৮ লাখ বি এল ও
১১১১ সেন্ট্রাল অবসার্ভার।
Live Assembly Election 2026 News Updates in Bengali: আবারও প্রশাসনে রদবদল নির্বাচন কমিশনের। এবার ১৩ জন জেলা শাসক ও DEOকে বদল করল কমিশন। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ,মুর্শিদাবাদ, নদিয়া,পূর্ব বর্ধমান,নদিয়া, কলকাতা উত্তর ও দক্ষিণ, দার্জিলিং, আলিপুর দুয়ারে জেলাশাসকদের বদলি করা হয়েছে। এই জেলাশাসকদের মধ্যে তাৎপর্যপূর্ণ তিন জন আইএএস, যাঁরা প্রত্যেকেই SIR-এর কাজে যুক্ত ছিলেন। পাশাপাশি এদিন প্রার্থী তালিকা প্রকাশ করে হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি। তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন’ পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। দুই পক্ষই জোটের পক্ষে। কিন্তু, কিছুতেই কাটছে না জট। এদিকে, এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএসএফ ও বামফ্রন্ট। কিন্তু, আসন সমঝোতা অধরা। জট কেটেও যেন কাটছে না। কয়েকটি আসন নিয়ে ২ পক্ষ আলোচনায় ঐক্যমত্যে পৌঁছতে পারছে না।