AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MLAs’ Pension Hike: বেড়ে হল দ্বিগুণ! বিধায়কদের এবার পেনশন কত হল জানেন?

MLAs’ Pension Hike: নতুন কাঠামো অনুযায়ী, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন হতে চলেছে ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। পেনশন ও অবসরকালীন ভাতার পুরো হিসেব নির্ভর করবে সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক কতবার নির্বাচনে জিতেছেন তার উপর।

MLAs’ Pension Hike: বেড়ে হল দ্বিগুণ! বিধায়কদের এবার পেনশন কত হল জানেন?
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 5:13 PM
Share

 কলকাতা: দীর্ঘদিনের টানাপড়েন কাটিয়ে অবশেষে বাড়তে চলেছে রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন। পরিষদীয় দফতর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন ও পর্যালোচনার জন্য অর্থ দফতরে পাঠানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, নতুন এই প্রস্তাবে পেনশন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন হতে চলেছে ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা। পেনশন ও অবসরকালীন ভাতার পুরো হিসেব নির্ভর করবে সংশ্লিষ্ট প্রাক্তন বিধায়ক কতবার নির্বাচনে জিতেছেন তার উপর।

এর আগে বিধানসভার নৌসর আলি কক্ষে প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির বৈঠকে ভাতার বর্তমান পরিমাণ নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করা হয়। কল্যাণ সমিতির প্রতিনিধিরা জানান, বর্তমানে এই রাজ্যে পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে তিন ধাপে মাত্র ১৮ হাজার টাকা পান প্রাক্তন জনপ্রতিনিধিরা। অথচ অন্যান্য অনেক রাজ্যে এই ভাতার পরিমাণ মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা। বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান ভাতার বহরকে অত্যন্ত অপ্রতুল বলে দাবি করেছে সংগঠনটি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে প্রাক্তন বিধায়কদের মানবিক ও আর্থিক সমস্যার বিষয়টি বিবেচনার আর্জি জানান। রাজ্য সরকারের এই পদক্ষেপে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?