AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal government: সরকারি দফতরগুলিতে শূন্যপদে নিয়োগ নিয়ে বড় উদ্যোগ শুভেন্দু সরকারের, কীসের সময় বেঁধে দিল?

West Bengal government vacancy recruitment: এই বিজ্ঞপ্তিতে একটি বিশেষ দিক হল, সরাসরি নিয়োগের প্রস্তাব। সরাসরি নিয়োগের মাধ্যমে যে সব শূন্যপদ পূরণ করার প্রস্তাব দেবে দফতরগুলি, তার সপক্ষে পর্যাপ্ত যুক্তি দিতে হবে। দায়সারা রিপোর্ট পাঠানো যাবে না।

West Bengal government: সরকারি দফতরগুলিতে শূন্যপদে নিয়োগ নিয়ে বড় উদ্যোগ শুভেন্দু সরকারের, কীসের সময় বেঁধে দিল?
নবান্ন ও শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 23, 2026 | 10:47 PM
Share

কলকাতা: আগের সরকারে বিভিন্ন দফতরে শূন্যপদ পূরণ হয়নি। ক্ষমতায় এসেই সরকারি দফতরগুলিতে শূন্যপদ পূরণে উদ্যোগী হল শুভেন্দু সরকার। এর জন্য বড় পদক্ষেপ গ্রহণ করল। বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। কোন দফতরে কত শূন্যপদ বাকি, তা জানতে চাইল। আর তা জানানোর জন্য দফতরগুলিকে সময়সীমাও বেঁধে দেওয়া হল। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি দফতরকে শূন্যপদের তালিকা ৩ জুনের মধ্যে জানাতে হবে।

সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে, ৬ লক্ষ শূন্যপদে স্থায়ী নিয়োগ করুক রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় এসেই প্রশাসনিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে দফতরগুলিতে শূন্যপদ পূরণে উদ্যোগী হল।  অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক দফতরেই বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। সেখানে নিয়োগ হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক দফতর তার শূন্যপদের তালিকা তৈরি করবে। তারপর তা জমা দেবে। তবে এই নিয়ে কোনও গড়িমসি করা যাবে না। দফতরগুলি শূন্যপদের তালিকা তৈরির জন্য দিন দশেক সময় পাচ্ছে। কোন ফর্ম্যাটে তালিকা জমা দিতে হবে, তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি। সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিজিটাল ফর্ম্যাটে হবে।

এই বিজ্ঞপ্তিতে একটি বিশেষ দিক হল, সরাসরি নিয়োগের প্রস্তাব। সরাসরি নিয়োগের মাধ্যমে যে সব শূন্যপদ পূরণ করার প্রস্তাব দেবে দফতরগুলি, তার সপক্ষে পর্যাপ্ত যুক্তি দিতে হবে। দায়সারা রিপোর্ট পাঠানো যাবে না।

প্রশ্ন উঠছে, ৩ জুনের মধ্যে দফতরগুলির রিপোর্ট পাওয়ার পরই কি শূন্যপদ পূরণে বড় কোনও পদক্ষেপ করবে নবান্ন? নতুন সরকারের এই তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Follow Us